বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

'অপারেশন টোয়াইলাইট'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

atia_moholসিলেটের শিববাড়িরর জঙ্গি আস্তানায় অভিযানের নাম দেয়া হয়েছে ‘অপারেশন টোয়ালাইট’। বাড়িটিতে জিম্মি করে রাখা ৫৪ জন সাধারণ নাগরিককে ইতোমধ্যেই বের করে আনা হয়েছে।

শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা 'আতিয়া মহলে' আইনশৃংখলা বাহিনীর অভিযান শুরু হয় শনিবার সাড়ে আটটায়। অভিযানে রয়েছেন সেনা বাহিনীর প্যারা কমান্ডো বাহিনী।

অভিযান তত্ত্বাবধান করছেন সেনা বাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আনোয়ারুল মোমেন।

এই অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন টোয়াইলাইট' বা গোধূলির অভিযান। প্যারা কমান্ডো দলের সঙ্গে অভিযানে সহযোগিতা করছে সোয়াত ও কাউন্টার টেরোরিজম ইউনিটের সদস্যরা।

অবশ্য প্রথমে অভিযানের নাম 'স্প্রিং রেইন' বা বসন্তের বৃষ্টি বলা হয়েছিল। পরে সেনা বাহিনীর পক্ষ থেকে বলা হয়, অভিযানের নাম দেয়া হয়েছে 'অপারেশন টোয়াইলাইট'।

এর আগে জঙ্গি আস্তানার সন্ধান পেয়ে শুক্রবার ভোর ৫টা থেকে 'আতিয়া মহল' নামের পাঁচতলা ভবনটি ঘিরে রাখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। বাড়িটির প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়া হয়।

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর ধারণা, ওই বাড়ির নিচতলায় অবস্থান করছেন নব্য জেএমবির শীর্ষ নেতা মুসাসহ চার জঙ্গি।

শুক্রবার দিনভর পুলিশ জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানালে তারা গ্রেনেড ছুড়ে মারে। জবাবে পুলিশও গুলি ছোড়ে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ