মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম জুলাই সনদ সামনে রেখে সংবিধান পর্যালোচনা করবে সংসদীয় বিশেষ কমিটি গুমের অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি নেজামে ইসলাম পার্টির

গাইবান্ধা-১ উপ-নির্বাচনে জয়ী আ’লীগের গোলাম মোস্তফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mostofaগাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপ-নির্বাচনের বেসরকারি প্রাপ্ত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ জয়লাভ করেছেন। ১০৯ কেন্দ্রের মধ্যে ১০১ কেন্দ্রের ফলাফলেই জয়-পরাজয় নির্ধারণ হয়ে গেছে।

রিটানিং কর্মকতা জিএম সাহাতাব উদ্দিন জানান, সুন্দরগঞ্জের মোট ১০৯টি কেন্দ্রের মধ্যে বুধবার রাত আটটা পর্যন্ত ১০১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ পেয়েছেন ৮২ হাজার ১০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৫৭ হাজার ১০৪ ভোট। বাকি আট কেন্দ্রের ফলাফল জয় পরাজয়ে আর কোনো ভূমিকা রাখতে পারবে না।

বুধবার সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল চারটা পর্যন্ত। কিছু কেন্দ্রে জাল ভোট ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটারদের উপস্থিতি ছিল কম। এখন প্রতিটি কেন্দ্রে ভোট গননা চলছে।

উল্লেখ্য, গতবছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। এখানে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ৩৩ হাজার ৪২৬ জন। এরমধ্যে নারী এক লাখ ৭০ হাজার ৮৪১ এবং পুরুষ এক লাখ ৬২ হাজার ৫৮৫ জন।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ