শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৮ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
অনুভূতি বুঝতে দুদিন রোজা রেখেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো আজকের স্বর্ণের দাম: ২১ ফেব্রুয়ারি ২০২৬ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ সর্বত্র বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে :পীর সাহেব চরমোনাই ফরজ গোসল না করে কি সেহরি খাওয়া যাবে? উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী

আওয়ামী লীগকে হাইব্রিড নেতাদের হাত থেকে বাঁচাতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obaidul-kaderআওয়ার ইসলাম : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগকে হাইব্রিড নেতাদের কাছ থেকে বাঁচিয়ে রাখতে হবে। আওয়ামী লীগের ছত্রছায়ায় কোনো দোকান খোলা যাবে না। সিলেটসহ সারাদেশে আওয়ামী লীগে কোনো পকেট কমিটি চলবে না। প্রতিটি স্থানেই প্রকাশ্যে সম্মেলনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি দেয়া হবে।
বুধবার সিলেটে আলীয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় তৃণমূল প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, এই আওয়ামী ওলামা লীগ, প্রচার লীগ, আওয়ামী তরুণলীগ, আওয়ামী প্রবীণ লীগ, আওয়ামী প্রজন্ম লীগ, আওয়ামী কর্মজীবী লীগ, আওয়ামী ডিজিটাল লীগ, আওয়ামী লীগ হাইব্রিড লীগ এই সব এলো কোথা থেকে। এই সব আওয়ামী লীগের নামে আলাদা আলাদা দোকান খুলে বসে আছে। এইসব নাম ব্যবহার বন্ধ করতে হবে, এই সব চলতে দেয়া যাবে না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরান এবং ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বক্তব্য রাখেন।
সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে প্রতিনিধি সমাবেশে মূল কার্যক্রম শুরু হয়।

সমাবেশ শুরুর আগে প্রধান ও বিশেষ অতিথিসহ অন্যরা সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন। সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত শেষে সমাবেশে যোগ দেন অতিথিরা। বাসস।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ