বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামে দুই বাড়ি ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Police..আওয়ার ইসলাম : আবারো চট্টগ্রামে জঙ্গি আস্তানার সন্ধান পেয়েছে পুলিশ। জঙ্গি আস্তানা সন্দেহে চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকার দুইটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। সোমবার দুপুর থেকে বাড়ি দুটি ঘিরে রাখা হয়।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কলেজ রোডে ছায়ানীড় নামে একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ‘আত্মঘাতী বিস্ফোরণে’ দুই জঙ্গি ও আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে দুই জঙ্গি নিহত হয়। পরে ওই ভবন থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।
এছাড়া পৌরসভার চৌধুরীপাড়া এলাকার আরেকটি জঙ্গি আস্তানা শিশুসহ জঙ্গি দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ