বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সব বিমাবন্দরে সতর্কতা, কারাগারে রেড অ্যালার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashkonaরাজধানীর আশকোনায় র‍্যাব সদর দপ্তরে আত্মঘাতী হামলার পর দেশের সব কারাগারে সর্বোচ্চ সতর্কতা (রেড অ্যালার্ট) জারি করা হয়েছে। একই সঙ্গে দেশের বিমাবন্দরগুলোতেও বাড়তি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ।

আজ শুক্রবার বেলা ১টার পর জুমার নামাজের ঠিক আগে ওই হামলায় একজন নিহত হন। আত্মঘাতী ওই ব্যক্তি কোনো জঙ্গি দলের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছেন র‌্যাব কর্মকর্তারা। এর দুই ঘণ্টা পর দেশের সব কারাগারে ও বিমাবন্দরগুলোতে সতর্কতা জারির ঘোষণা আসে।

কারাগারগুলোতে সতর্কতা জারির বিষয়টি নিশ্চিত করে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, আজ শুক্রবার বেলা ৩টা থেকে এই সতর্কতা জারি করা হয়েছে। সতর্কতা হিসেবে কারাগারে আগত দর্শনার্থীদের কঠোরভাবে শরীর তল্লাশি করা হবে। তারপর তারা বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে। নতুন যেসব বন্দী কারাগারে আসবে তাদেরও শরীর এবং তাদের সঙ্গে থাকা মালামাল ভালোভাবে তল্লাশি করে কারাগারে প্রবেশ করানো হবে।

তিনি আরো জানান, কারারক্ষীরা বুলেটপ্রুফ জ্যাকেট পরে দায়িত্ব পালন করবেন। অস্ত্রধারী যেসব কারারক্ষী আছে, তারা সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবেন।

এ ছাড়াও কারা অভ্যন্তরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি কারাগারের আশপাশে টহল বাড়ানো হয়েছে বলেও জানান আইজি প্রিজন।

এদিকে দেশের বিমাবন্দরগুলোতেও বাড়তি সতর্কতার নির্দেশনা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

এ বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বলেন, “মন্ত্রণালয় থেকে দেশের সব বিমানবন্দরে অধিকতর সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। ”

লেখক প্রকাশক ও সম্পাদকদের মিলনমেলা

বিশ্বের কোথাও হাইকোর্টের সামনে মূর্তি দেখিনি: এরশাদ