মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

সিরিয়ায় হাজারও সন্ত্রাসীকে চিকিৎসা দেয়ার কথা স্বীকার করল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

[caption id="attachment_28970" align="alignleft" width="500"]netaniahu2 আহত সন্ত্রাসীকে দেখতে হাসপাতালে নেতানিয়াহু [/caption]

সিরিয়ার হাজার হাজার উগ্র সন্ত্রাসীকে চিকিৎসা দেয়ার কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী। তারা এক বিবৃতিতে বলেছে, আহতদের প্রথমে সীমান্ত এলাকায় আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর ইসরাইলের হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়।

সিরিয়ায় ২০১৩ সালে বিদেশিদের মদদে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত দুই হাজার ছয়'শ সন্ত্রাসীকে চিকিৎসা দেয়া হয়েছে বলে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ইহুদিবাদী ইসরাইল প্রথম থেকেই নানাভাবে সিরিয়ার সরকার বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মদদ দিয়ে যাচ্ছে। সন্ত্রাসীদের সহযোগিতার লক্ষ্যে ইসরাইল এ পর্যন্ত বহুবার সিরিয়ার সেনাবাহিনীর বিভিন্ন অবস্থান ও সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।

এর আগে বহুবার সিরিয়ার সরকার ঘোষণা করেছে, সন্ত্রাসীদের প্রকাশ্যে নানা সহযোগিতা দেয়ার পাশাপাশি ইসরাইলে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এবং চিকিৎসা শেষে আবারও সিরিয়ায় পাঠানো হচ্ছে সন্ত্রাসী হামলা চালানোর জন্য।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবে বলা হয়েছে, কোনো পরিস্থিতিতেই সন্ত্রাসীদের সহযোগিতা করা যাবে না। কিন্তু ইসরাইল নিরাপত্তা পরিষদের এ প্রস্তাবকে তোয়াক্কা করছে না। -পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ