শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬ ।। ৭ ফাল্গুন ১৪৩২ ।। ৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
উলামা মাশায়েখ ও মাদরাসার ছাত্রদের সম্মানে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ইফতার মাহফিল  খতমে নবুওয়াত বিরোধীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা : প্রধানমন্ত্রী ২ দিন বৃষ্টির আভাস জানিয়ে আবহাওয়া অফিসের বার্তা ১৫ ব্যবসায়ীকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত শেয়ার বাজারসহ ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগ বাড়বে: অর্থমন্ত্রী রমজান উপলক্ষে ৮২৩ খাদ্যপণ্যে বিশেষ ছাড় আরব আমিরাতে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের আটজনের দফতর বণ্টন কে কোন দফতরে? রমজানের পবিত্রতা রক্ষায় দিনের বেলা হোটেল বন্ধ রাখার আহ্বান খেলাফত মজলিসের ‘মানুষকে ডাক্তারের পেছনে নয়, ডাক্তার মানুষের পেছনে ঘুরবে’

ইউনূসের বিরুদ্ধে ১০ মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

unus_20970_1470139175বকেয়া না পাওয়ার অভিযোগ তুলে মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা করেছেন গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান ১০ কর্মী।

মঙ্গল ও বুধবার মামলা ১০টি দায়ের করা হয় বলে ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তাদার জামাল উদ্দিন মিডিয়াকে এ তথ্য জানিয়েছেন।

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করার অভিযোগ আনা হয়েছে মামলাগুলোতে।

গ্রামীণ ব্যাংকের দায়িত্ব হারানো ইউনূসের সমালোচনা করে প্রধানমন্ত্রীসহ ক্ষমতাসীন দলের কয়েকজন নেতার বক্তব্যের মধ্যে এই মামলাগুলো দায়ের হল।

বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের দ্বিতীয় সর্বাধিক শেয়ার গ্রামীণ টেলিকমের (৩৪ দশমিক ২ শতাংশ)।

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে ‘অলাভজনক’ প্রতিষ্ঠান হিসেবে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন নোবেলজয়ী ইউনূস।

গ্রামীণ টেলিকমের মুনাফা কর্মীদের মধ্যে বণ্টনের বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি বলে মামলাকারী কর্মীদের অভিযোগ।

শ্রম আদালতের আইনজীবী বেলাল হোসেন জসীম জানান, দেওয়ানি মামলাগুলোর সাতটি বুধবার এবং তিনটি তার আগের দিন দায়ের হয়।

মামলার বিবাদীদের মধ্যে গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসানও রয়েছেন। তাদের জবাব চেয়ে আদালত সমন জারি করেছে বলে জানান আইনজীবী জসীম।

মামলাগুলোতে অভিযোগ করা হয়, গত দশকে গ্রামীণ টেলিকমের নিট মুনাফা ২১ হাজার কোটি টাকার মধ্যে ৫ শতাংশ অর্থাৎ ১০৮ কোটি টাকা কর্মী ও সরকারকে দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই অর্থের ৮০ শতাংশ প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান কর্মীদের পরিশোধ এবং ১০ শতাংশ সরকার এবং ১০ শতাংশ প্রতিষ্ঠানের কল্যাণ ফান্ডে তহবিলে জমা দিতে হবে। কিন্তু এই মুনাফা কর্মীদের মধ্যে বণ্টন করা হয়নি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ