মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

মুসলমানের প্রকৃত বন্ধু ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

m b sআওয়ার ইসলাম : সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘মুসলমানদের প্রকৃত বন্ধু’ অভিহিত করে তার ব্যাপক প্রশংসা করেছেন। সৌদি এই যুবরাজ বলেছেন, তিনি বিশ্বাস করেন না যে, মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত অভিবাসন নিষেধাজ্ঞার লক্ষ্য ইসলাম।

মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মোহাম্মদ বিন সালমান বৈঠক করেছেন। হোয়াইট হাউসের ওই বৈঠককে যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কের ‘ঐতিহাসিক বাঁক’ বলে মন্তব্য করেছেন যুবরাজের এক জ্যেষ্ঠ উপদেষ্টা। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির সম্পর্কের অবনতি ঘটে ওবামা প্রশাসনের আমলে।

সৌদি এক বিবৃতিতে বলা হয়েছে, যুবরাজের ওই সফরে অনেক বিষয়ে আলোচনা হয়েছে। এর মাধ্যমে রাজনীতি, নিরাপত্তা ও অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে।

‘যুক্তরাষ্ট্রে সন্ত্রাসীদের প্রবেশে বাধা দেয়ার লক্ষ্যে এই পদক্ষেপ একটি সার্বভৌম সিদ্ধান্ত। ইসলাম ধর্মের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন। এই ধর্মকে স্বর্গীয় ও মহান ধর্ম হিসেবে মনে করেন ট্রাম্প; যা কিছু মৌলবাদী গোষ্ঠী অপব্যবহার করেছে।’

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ