বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

৭ এপ্রিল প্রধানমন্ত্রীর ভারত সফর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina bimanআওয়ার ইসলাম : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চার দিনের সফরে ৭ই এপ্রিল দিল্লি যাবেন। মঙ্গলবার বাংলাদেশ ও ভারতের একটি যৌথ ঘোষণায় বলা হয়েছে দুই দেশের সরকার প্রধান ৮ই এপ্রিল আনুষ্ঠানিক বৈঠক করবেন।

এর আগে শেখ হাসিনা ২০১০ সালের জানুয়ারি মাসে ভারত সফর করেছিলেন। নরেন্দ্র মোদি দু'বছর আগে বাংলাদেশ সফর করেন।

সফরের সময় দু'পক্ষের মধ্যে নির্দিষ্ট কোন্ বিষয়ে আলোচনা হবে সেটা যৌথ ঘোষণায় বলা হয়নি।

তবে দিল্লি এবং ঢাকার মিডিয়ায় সম্প্রতি বলা হয়েছে আলোচনায় দু'দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা নিয়ে একটি চুক্তির বিষয় থাকতে পারে।

বাংলাদেশের পক্ষ থেকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে চুক্তির ওপর পুনরায় জোর দেয়া হবে বলেও ধারনা করা হচ্ছে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ