বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আল্লামা শফীর সফল অস্ত্রোপচার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ahmad_shofi2আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর নার্ভে লেজার অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার সকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের গ্লানিগালস্ স্পেশালাইজড হাসপাতালে প্রায় ১০দিন চিকিৎসাধীন থাকার পর এ অপারেশন করা হয়।

জানা গেছে বর্তমানে তিনি সুস্থ আছেন। চিকিৎসকরাও তাকে আশঙ্কামুক্ত বলে ঘোষণা করেছেন।

আল্লামা আহমদ শফী হাসপাতালের নিউরোসার্জারি বিশেষজ্ঞ প্রফেসর জগদ্বিপ নানরার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। অস্ত্রোপচার শেষে বুধবার বিকালেই হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জানা যায়, বৃহস্পতিবার সকালের ফ্লাইটে আল্লামা আহমদ শফীর দেশে ফেরার কথা।

উল্লেখ্য, মাইগ্রেনের চিকিৎসার জন্য হেফাজত আমির গত ১৮ ফেব্রুয়ারি মালয়েশিয়া যান।

আরআর