বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মার্চে আফগানিস্তানে ওআইসির শীর্ষ উলামা সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

oic-logoআওয়ার ইসলাম :  মার্চেই আফগানিস্তানের অনুষ্ঠিত হতে যাচ্ছে ওআইসির শীর্ষ উলামা সম্মেলন। আফগান সরকার ও সে দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রতি সমর্থন জানাতেই এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

ইতোমধ্যে সম্মেলনের জন্য প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছেন ওআইসির মহাসচিব ড. ইউসেফ এ ওথাইমিন।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আফগানিস্তানে ওআইসির সর্বোচ্চ উলামা সম্মেলনের প্রস্তুতি চলছে। আমরা সম্মেলনে উগ্রপন্থা, প্রান্তিকতা ও জনস্বার্থ বিরোধী বিষয়গুলো সম্পর্কে সতর্ক করবো। সম্মেলনে শান্তি প্রতিষ্ঠায় ইসলামি দর্শন ফুটিয়ে তোলা হবে।

আফগান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হেকমত খলিল কারজাই বলেছেন, তারা এ সম্মেলন সফল করতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। এ সময় তিনি দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সমঝোতার সরকারের প্রত্যয় তুলে ধরেন।

সূত্র : সৌদি গেজেট

-এআরকে