বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চলবে; কারো অনুমতির প্রয়োজন নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ali_akbar_iranইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ডা. আলী আকবর বেলায়াতি বলেছেন, "আমাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে দেশরক্ষা করা। প্রতিরক্ষা সংক্রান্ত পদক্ষেপের ক্ষেত্রে অন্য কারো অনুমতির জন্য অপেক্ষা করে না ইরান।"

রাজধানী তেহরানে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এ কথা বলেন। বেলায়াতি বলেন, ইরানের প্রতিরক্ষা কর্মসূচির সঙ্গে আমেরিকার কোনো সম্পর্ক নেই। এটি ইরানের নিজস্ব ব্যাপার।

ইরানের এই সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসলামি ইরান প্রচারণাগত চাপের কাছে নতিস্বীকার করবে না এবং নির্ধারিত লক্ষ্যের আলোকে যখন ভালো মনে করবে তখনি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাবে।

আমেরিকা বিশ্বব্যাপী বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বলে তিনি জানান। বেলায়াতি আরও বলেন, ইসলামি ইরান এটা প্রমাণ করেছে যে, মনস্তাত্বিক চাপ প্রয়োগের মাধ্যমে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না বরং এসব অপতৎপরতার কারণে ইরান আগের চেয়েও বেশি সক্রিয় হয়ে উঠবে।

ক্ষেপণাস্ত্র তৈরিতে ব্যাপক সাফল্যের কারণে ইরানের শত্রুরা বিশেষকরে আমেরিকা ক্ষুব্ধ হয়ে উঠেছে। যদিও ইরানি কর্মকর্তারা সব সময় বলে এসেছেন, ইরান কারো জন্য হুমকি নয়। প্রতিরক্ষাই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উদ্দেশ্য।#পার্সটুডে

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ