বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
অদৃশ্য খরচই মূল্যস্ফীতির চাপ বাড়াচ্ছে: বাণিজ্যমন্ত্রী ‘হবিগঞ্জের ঘটনায় বিএনপির সুপ্ত স্বৈরতন্ত্রের বহিঃপ্রকাশ ঘটেছে’ শনিবার নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ, লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা তুরস্কের স্কুলগুলোতে নামাজের কক্ষ স্থাপনের নির্দেশ এরদোগানের সমবেদনা জানাতে সিলেটে মরহুম দেওয়ান মসুদ রাজা চৌধুরীর বাসভবনে জমিয়ত সভাপতি হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা

লালবাগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

silinderরাজধানীর লালবাগে একটি মিষ্টির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পথচারীসহ ৮জন দগ্ধ হয়েছেন। শনিবার বিকাল পৌনে ৫টার দিকে লালবাগ চৌরাস্তা মোড়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন ধানমণ্ডি মডেল কলেজের ছাত্রী ফারহানা আক্তার পান্না (২৭), রিকশাযাত্রী মোহাম্মদ সাব্বির (২২), পথচারী মকবুল হোসেন (৩৫), মো. সবুজ (২০), মারুফ হোসেন (২০), সোনাম উদ্দিন (৫০) হজরত আলী (৪৫), আবুল বাশার (৩০) ও অজ্ঞাত রিকশাচালক (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকাল পৌনে ৫টার দিকে লালবাগ চৌরাস্তা মোড়ে মিষ্টির দোকানে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এই সময় বিকট শব্দ হলে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস আটজনকে দ্গ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ