বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮


মূর্তি সরানোসহ ছাত্র মজলিসের ৮ দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mojlish4আওয়ার ইসলাম: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস- এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ বলেছেন, মূর্তি তৈরি, সংরক্ষন ও তাকে সম্মান প্রদর্শন করা ইসলামে সম্পর্ন নিষিদ্ধ। কারণ তা এক আল্লাহর সাথে শিরকের সমতুল্য। আর পৃথিবী থেকে চিরতরে মূর্তিকে অপসারনের জন্যই ইসলামের আগমন। এবং ন্যায় বিচার বা ইনাসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসুল প্রেরণ করে তাদের উপর আসমানী কিতাবাদী অবতীর্ণ করেছেন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব হল মহাগ্রন্থ আল কোরআন, যা মানব জাতির কল্যানে অবতীর্ন। সুতরাং কোন ব্যাক্তি বা বস্তর মূর্তি কখনো ন্যায় বিচারের প্রতিক হতে পারে না। বরং ন্যায় বিচারের প্রতিক একমাত্র মহা গ্রন্থ আল কোরআন। তাই অবিলম্বে সংখ্যাগরিষ্ট মুসলমানের দেশের সর্ব্বোচ্চ আদালত প্রাঙ্গন থেকে মূর্তি অপসারন করে সেখানে আল কোরআনের প্রতিকৃতি স্থাপন করতে হবে।

২৪ ফেব্রুয়ারি শুক্রবার পল্টনস্থ মজলিস মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর ২০১৬-১৭ সেশনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

সেক্রেটারী জেনারেল মুহাম্মদ রহমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা হারুনুর রশীদ, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান সানি, প্রচার ও অফিস সম্পাদক মুহিবুর রহমান সুহেল, শিক্ষা ও ক্যাম্পাস বিষয়ক সম্পাদক সোহাইল আহমদ, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি উবায়দুর রহমান তারেক, পূর্ব জেলা সভাপতি সৈয়দ ফেদাউল হক, নরসিংদী জেলা সভাপতি খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

অধিবেশনে নিম্নোক্ত প্রস্তাবনা পাশ হয়:
১. আল্লাহ ও তাঁর রাসুল স. কে নিয়ে কটুক্তিকারীদের সর্বোচ্চ শাস্থির বিধান রেখে আইন পাশ করতে হবে।
২. সুপ্রিমকোর্ট প্রাঙ্গন থেকে মূর্তি অপসারন করে সেখানে মহাগ্রন্থ আল কোরআনের প্রতিকৃতি স্থাপন করতে হবে।
৩. জাতীয় শিক্ষানীতি বাতিল ও শিক্ষা সিলেবাস পুরোপুরি সংশোধন করতে হবে।
৪. শিক্ষা প্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের হয়রানী, সরকার দলীয় ছাত্র সংগঠন কর্তৃক ভয়-ভীতি-নির্যাতন, ভর্তি বাণিজ্য ও চাঁদাবাজি বন্ধ করে সন্ত্রাসমুক্ত শিক্ষার পরিবেশবান্ধব ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে।
৫. প্রশ