সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানের সুযোগ শেষ: হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

the-guardian-abd-filistin-i-tehdit-etti-680x420হামাস বলেছে, দু’টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন সংকট সমাধানের সুযোগ শেষ হয়ে গেছে; কাজেই ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা ছাড়া এখন আর কোনো পথ নেই।

হামাসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য খলিল হাইয়া শুক্রবার গাজা শহরের জুমার নামাজের খুতবায় এ আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডকে ভাগ করা যাবে না। এখানকার জনগণ তাদের মাতৃভূমি মুক্ত করার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

খলিল হাইয়া বলেন, “ফিলিস্তিনে  কোনো দখলদারের স্থান হবে না। আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এই ভূখণ্ড থেকে ওদেরকে বের করে ছাড়ব।”

ফিলিস্তিনে সম্প্রতি অনুষ্ঠিত এক জনমত জরীপে দেখা গেছে, সেখানকার শতকরা ৬৭ ভাগ মানুষ দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধান মানেন না। এ ছাড়া, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল ও ফিলিস্তিন নামক দু’টি আলাদা রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধানের যে চেষ্টা আমেরিকার বিগত সরকারগুলো করে আসছিল নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ