বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

কুরআন শিক্ষা দিচ্ছেন খ্রিস্টান যাজক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

jajakঅন্যান্য ধর্মের অনুসারীদের মাঝে ইসলাম ধর্ম সম্পর্কে ভ্রান্তি ধারণা দূর করা এবং ইসলাম ও খ্রিস্টান ধর্মের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো চিহ্নিত করার জন্য সিয়াটের এক খ্রিস্টান যাজক কুরআন প্রশিক্ষণ দিচ্ছেন।

বার্তা সংস্থা ইকনা জানিয়েছে, সিয়াটের পশ্চিমাঞ্চলীয় লুথেরান গির্জার যাজক বেশ আগে থেকেই খ্রিষ্টানদের কুরআন প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু কুরআন শিক্ষার জন্য তার নিকট উল্লেখ যোগ্য কোন অনুরোধ আসেনি।

মার্শাল ধর্মতত্ত্বের উপর ডবল মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন এবং ৪ জন মুসলিম পণ্ডিতের অধীনে দীর্ঘদিন অধ্যয়ন করেছেন। বর্তমানে চতুর্থ বছরের মত একমাস ব্যাপী কুরআন শিক্ষার ক্লাস তিনি গ্রহণ করছেন। এই ক্লাসে তিনি অংশগ্রহণকারীদের মাঝে কুরআন এবং বাইবেলের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলো তুলে ধরেন।

এ ব্যাপারে মার্শাল গুরুত্বারোপ করে বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের পবিত্র কুরআন তিলাওয়াত শেখাচ্ছি। কুরআন তিলাওয়াত প্রশিক্ষণের জন্য আমরা প্রশিক্ষণ পেজ ব্যবহার করছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা কুরআন এবং বাইবেলে যেসকল মহান ব্যক্তিদের কথা ব্যক্ত করা হয়েছে বিশেষ করে হযরত ঈসা আ. হযরত মারিয়াম আ. এবং হযরত ইউসুফ আ. সহ অন্যদের সম্পর্কে অবগত হচ্ছে।

আরআর