বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

তুরস্কে নারী সেনারা এখন হিজাব পরতে পারবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hijab_turkyতুরস্ক সরকার সেনাবাহিনীর নারী সদস্যদের হিজাব পরার উপর যে নিষেধাজ্ঞা ছিল তা তুলে নিয়েছে। তুরস্কের সেনাবাহিনীকে দীর্ঘদিন ধরে দেশটির ধর্মনিরপেক্ষ সংবিধানের ধারক হিসাবে দেখা হতো।

সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীই ছিল দেশটির একমাত্র প্রতিষ্ঠান যেখানে এই নিষেধাজ্ঞা এতদিন বলবৎ ছিল।

তুরস্কের বর্তমান প্রেসিডেন্ট গত দশ বছরে দেশটির স্কুল, বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক প্রতিষ্ঠান থেকে হিজাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছেন।

আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতাতুর্ক দেশটির সব সরকারি প্রতিষ্ঠানে হিজাব পরা নিষেধ বলে সংবিধানে উল্লেখ করে দিয়েছিলেন।

কিন্তু গত এক দশকে তুরস্কের রক্ষণশীল প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান সেই নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন।

স্কুল, বিশ্ববিদ্যালয়, সরকারি অফিস, আদালত, পুলিশ বাহিনী সব জায়গাতেই হিজাব পরা যাবে বলে তিনি বলেছেন।

এই নিষেধাজ্ঞার আওতায় একমাত্র ছিল সেনাবাহিনী।

এখন সরকার রায় দিল সেনাবাহিনীর নারী সদস্যদেরও এখন থেকে হিজাব পরার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না।

মি. এরদোয়ানের সমালোচকরা বলছেন তিনি সবার উপর তার ইসলামী এজেন্ডা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং ধর্মকে ব্যবহার করে সমর্থনের একটা ভিত্তি গড়ে তুলছেন।

তাদের অভিযোগ মি. এরদোয়ান গত কয়েক বছরে তুরস্কের বহু সরকারি স্কুলকে ধর্মভিত্তিক স্কুলে পরিণত করেছেন এবং ধর্মপ্রাণ প্রজন্ম গড়ে তোলার যে অঙ্গীকার দিয়ে ক্ষমতায় এসেছিলেন তা বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

তুরস্কে ধর্মনিরপেক্ষ মানুষরা বলছেন তারা এখন ক্রমশ একঘরে হয়ে পড়ছেন।

তুরস্কের ইতিহাসে ধর্ম ও ধর্মনিরেপক্ষতার মধ্যে বিভেদ বহুদিনের। এই বিভেদ এখন আরও গভীর হচ্ছে বলে পর্যবেক্ষকরা বলছেন।

-বিবিসি বাংলা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ