বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

আত্মহত্যার প্রবণতা প্রবল হচ্ছে ইসরাইলের সামরিক বাহিনীতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

israel আওয়ার ইসলাম : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা সীমান্তে ইসরাইলের এক সেনা আত্মহত্যা করেছে। মাথায় গুলি করে এ সেনা আত্মহত্যা করেছে।

আত্মহত্যাই ইসরাইলি সেনাদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে বলে তেল আবিবের এক সামরিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরাইলি নিউজ ওয়েবসাইট খবর দিয়েছে, মাথায় গুলি করার পর এ সেনাকে মারাত্মক আহত অবস্থায় পাওয়া যায়। ইহুদিবাদী ইসরাইলি সেনাবাহিনীর মেডিক্যাল টিম ওই সেনাকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করলেও কিছুক্ষণ পর সে মারা যায়। আত্মহত্যাকারী সেনার পরিচয় প্রকাশ না করে বলা হয়েছে, কেন সে এ পথ বেঁছে নিয়েছে তা উদ্ঘাটন করতে তদন্ত শুরু করেছে ইসরাইলের সেনাবাহিনী।

গত ৮ জানুয়ারি ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আত্মহত্যাই তাদের সেনাদের মৃত্যুর প্রধান কারণ হয়ে উঠেছে। গত বছর ইহুদিবাদী ইসরাইলের ১৫ সেনা আত্মহত্যা করেছে বলেও এ বিবৃতিতে জানানো হয়েছে। আত্মহত্যাকারী সবাই পুরুষ সেনা ছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

সূত্র : পার্স টুডে

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ