বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘বাস্তবতার নিরিখেই স্থানীয় নির্বাচনের সময় পরিবর্তন হয়েছ’  বারিধারায় নির্মাণশ্রমিক নিহতের ঘটনায় ইসলামী শ্রমিক আন্দোলনের ৫ দফা দাবি একটি সম্প্রদায়ের বিরুদ্ধে একতরফা ব্যবস্থা উদ্বেগজনক: মাহমুদ মাদানী সিলেটে যুব জমিয়তের নবাগত সদস্যদের বরণ ও পরিচিতি সভা স্বাধীনতার দাবি থেকে স্বায়ত্তশাসনের পথে থাইল্যান্ডের মুসলিমরা? জাতিসংঘে ট্রাম্পের হুমকির কড়া জবাব দিলেন ইরানি প্রেসিডেন্ট বগুড়ায় ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: নিহত ২, আহত ৭ সমকামিতা: সামাজিক অবক্ষয় রোধে আমাদের করণীয় খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুন, দগ্ধ ঘুমন্ত শিশু জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপের আহ্বান প্রধানমন্ত্রীর

জার্মান যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina bimanআওয়ার ইসলাম : আগামীকাল বৃহস্পতিবার চারদিনের সরকারি সফরে জার্মানি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জার্মানির মিউনিখ নগরীতে একটি আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে অংশগ্রহণ করবেন। পাশাপাশি জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
মিউনিখ সিকিউরিটি কনফারেন্স (এমএসসি) বলে পরিচিত নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল সকালে ইতিহাদ এয়ারওয়েজ-এর একটি ফ্লাইটযোগে ঢাকা ত্যাগ করবেন। শুক্রবার সকালে নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
এমএসসি বিশ্ব নিরাপত্তা নিয়ে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে সম্মেলনের আয়োজন করে আসছে। বিভিন্ন দেশের প্রায় চার শতাধিক নীতি-নির্ধারক, সরকার ও রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিত্ব, গবেষক, সিভিল সোসাইটি প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দেবেন।
আগামী শনিবার জার্মান চ্যান্সেলর এঞ্জেলা মার্কেলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। বাণিজ্য, বিনিয়োগ, জলবায়ু, নিরাপত্তা ইস্যুতে আলোচনা হবে দ্বিপাক্ষিক বৈঠকে। প্রধানমন্ত্রী আগামী শনিবার রাতে দেশে ফিরবেন।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ