বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভ্যালেন্টেইন বিরোধী বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Say noআওয়ার ইসলাম : বিশ্বব্যাপী যখন তরুণ তরুণীরা ভালোবাসা দিবস পালনে ব্যস্ত, তখন ইন্দোনেশিয়ার মুসলিম শিক্ষার্থীরা বিক্ষোভ প্রকাশ করলো ভালোবাসা দিবসের বিরুদ্ধে।মঙ্গলবার দেশটির সোরাবায়া শহরে ভ্যালেন্টাইনস ডে’র বিরুদ্ধে বিক্ষোভ করেছে তারা।

তাদের দাবি, ভালোবাসা দিবস পালন মুসলিমবিরোধী সংস্কৃতি। এটি অবৈধ শারীরিক সম্পর্ককে উৎসাহিত করে। পোস্টারে ‘সে নো টু ভ্যালেন্টাইনস’ লিখে রাস্তায় বিক্ষোভ করছে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা। মাথায় স্কার্ফ পরিধান করে তারা ভালোবাসা দিবস বিরোধীবিক্ষোভে অংশ নেয়।

আন্দোলনের সংগঠক পান্ডু স্যাট্রিয়া বলেন, আমরা টেলিভিশনে দেখেছি ভালবাসা দিবস উপলক্ষ্যে অবাধে শারীরিক সম্পর্ক করা হয়। এটি আমাদেরকে ভীত করে তুলেছে। বিক্ষোভকারী স্কুলের হেড মাস্টার আইদা ইন্দায়াতি ওয়ালিয়ালি শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের এমন বিক্ষোভ গৌরবের। এটি খুবই ইতিবাচক পদক্ষেপ।

সারা বিশ্বের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার এই বিক্ষোভ ভ্যালেন্টাইনস ডে’র প্রতি সর্বশেষ ঘৃণা প্রদর্শন। এর আগে পাকিস্তানের একটি আদালত প্রকাশ্যে ভালোবাসা দিবস পালনের উপর নিষেধাজ্ঞা জারি করে।

journalism_cors4-768x409

২০১৫ সালে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া’র মুসলমান ধর্মীয় নেতারা ভালবাসা দিবস পালন ও নারীদের চলাফেরার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। ইন্দোনেশিয়ায়ও ভালবাসা দিবস পালন ও এই দিনে কনডম বিক্রিতে ফতোয়া দেওয়া হয়।

সূত্র : রয়টার্স

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ