শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জুমার খুতবা চলাকালে নামাজ ও কথাবার্তার বিধান ইসলামি লেখক ফোরামের অভিভাবক পরিষদ পুনর্গঠন, আসছে নতুন কর্মসূচি সনদে ভুল এড়াতে মাদরাসাগুলোকে বেফাকের জরুরি নির্দেশনা বাবুনগর মাদ্রাসায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী, জুমার শেষে যোগ দেবেন সম্মেলনে সিসেস্তার মাউন্ট বারবারো: ইতিহাসের সাক্ষী প্রাচীন মসজিদ শৈশবের বিশ্বাসের সঙ্গে ইসলামের মিল, মুসলিম হলেন মার্কিন তরুণী ফেনীতে ‘খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত মাদরাসার বৃত্তি পরীক্ষা: কেন্দ্রসচিবদের জন্য বোর্ডের ১৪ নির্দেশনা মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমা পড়াবেন যাঁরা ‘কওমি সিলেবাসের মৌলিকত্ব ঠিক রেখে যুগোপযোগী পরিবর্তন আনা দরকার’

রোহিঙ্গা এবার উপন্যাসে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sukhia

সাহিত্য ডেস্ক: রোহিঙ্গাদের নিয়ে ব্যতিক্রমী উপন্যাস লিখলেন প্রতিশ্রতিশীল তরুণ লেখক ও সাংবাদিক রোকন রাইয়ান। গল্পচ্ছলে বর্বরতম নির্যাতিত এ জাতির ইতিহাস তুলে এনেছেন নিখুতভাবে। যা পাঠক হৃদয়ে দাগ কাটবে একই সঙ্গে পাঠককে দাঁড় করাবে সময়ের দায়বদ্ধতায়।

রোহিঙ্গাদের নির্যাতনের ইতিহাস দীর্ঘ। সাম্প্রতিক সময়ে সেই মাত্রা আরো বেড়েছে। গত অক্টোবর থেকে রাখাইনে জাতিগত যে দাঙ্গা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত রোহিঙ্গা গোষ্ঠী দেশ ছেড়ে আশ্রয়ের জন্য আসছে বাংলাদেশে। একটা জাতি কতটা নির্মমতার শিকার হলে ছাড়তে পারে ভিটে বাড়ি, নৌকায় পাড়ি দেয়ার সাহস করে দীর্ঘ নদী তা কল্পনাতীত। সুখিয়া সেই নির্মমতার জ্বলন্ত উদাহরণ।

সুখিয়া রোকন রাইয়ানের তৃতীয় বই। এর আগে বইপোকাদের দল ও বন্ধু পরিবহন দিয়ে পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। কিশোর উপন্যাসে রেখেছেন মেধার স্বাক্ষর। সুখিয়া সেই জায়গাকে আরো শক্তিশালী করবে বলে জানিয়েছেন লেখক।

বইটি বাজারে আসবে আগামী কাল ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার।

প্রকাশক : সাহস পাবলিকেশন্স
স্টল নং : ৩৬৯ (সোহরাওয়ার্দী উদ্যান)
৮০ পৃষ্ঠার বইটির মূল্য ১৩৫ টাকা।
ফোন : ০১৭১৭৮৩১৯৩৭