শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :

বসন্ত এলো বলে...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুনশি মুহাম্মদ উবাইদুল্লাহ

basantaহাওয়াবদলের সুর ভাসছে চারদিকে৷ নতুনত্ব যোগ হচ্ছে রোজকার জীবনগল্পে৷ প্রকৃতির সুশোভিত মহড়া জানান দিচ্ছে, ফিরে এসেছে আবার সেই রূপের বসন্ত৷ মহামহিম স্রষ্টার অপার সৃষ্টির লীলা প্রদর্শিত হচ্ছে যাপিত দিনকালে৷ শীতের আড়মোড়া চাদর সরিয়ে খুলছে দুয়ার ঋতুরাজের৷ সাজসাজ রবে এই আলোকরাজ্য করছে নান্দনিকতায় বরণ৷ এই কৃষ্ণচূড়ার দেখা, আগুন লাগা ফাগুনের ডাক— প্রেরণা যোগায় নব সৃষ্টিসুখের উল্লাসে৷ সময়ের এমন বদলে শুকরিয়াধ্বনিতে মুখরিত হয় নাগরিকজীবন৷ আহা কতো ফুল, কতো শোভা! বিমুগ্ধ মন উল্লাসে নেচে ওঠে৷ সবই তাঁরই অপার দান৷ এরশাদ হচ্ছে, ‘পৃথিবীতে যা কিছু আছে, সেগুলি আমি তার শোভা করেছি মানুষকে পরীক্ষা করার জন্য যে, তাদের মাঝে আসলে কর্মে কে শ্রেষ্ঠ৷' (সূরা কাহফ : ৭)।

যদিও এখনও ফোটেনি তেমন ফুল, আসেনি বনবাঁদাড়ে কোকিলের কুহুকুহু সুর; তবু প্রকৃতিমোহে হারাতে সত্যিই এসেছে ফের বসন্ত৷ ‘ফুল ফুটুক আর না-ই বা ফুটুক৷ আজ যে বসন্ত!' উল্লাসে মেনে নিচ্ছে তবু নাগরিকজীবন এই চিরায়ত সত্যকে৷ নির্মলেন্দু গুণের সুরে সুর মেলাচ্ছে তবু হরদম—

‘হয়তো ফোটেনি ফুল রবীন্দ্রসঙ্গীতে যতো আছে
হয়তো গাহেনি পাখি, অন্তর উদাস করা সুরে
বনের কুসুমগুলি ঘিরে আকাশে মেলিয়া আঁখি;
তবুও ফুটেছে জবা, দুরন্ত শিমুল গাছে গাছে,
তার তলে ভালোবেসে বসে আছে বসন্ত পথিক।
এলিয়ে পড়েছে হাওয়া, ত্বকে কী চঞ্চল শিহরণ
মন যেনো দুপুরের ঘূর্ণি-পাওয়া পাতা, ভালোবেসে
অনন্ত সঙ্গীত স্রোতে পাক খেয়ে মৃত্তিকার বুকে
নিমজ্জিত হতে চায়; হায় কী আনন্দ জাগানিয়া!'

বসন্ত আসে ধীরগতিতে৷ কিন্তু বাঙলার রূপগন্ধে স্থায়ী হয় না তেমন৷ যৌবনের মতো ক্ষণস্থায়ী হয় অনেকটা৷ তবু দুঃখ নেই৷ নেই আলোছায়ার কষ্ট-ক্লেশ কিংবা অভিযোগের অশনী ইশারা৷ রূপবৈচিত্র্যের যোগানে এক ফালি হাসি হাসলেই হলো, চাওয়া থাকে সবার৷ ফুলেল উৎসবে বসন্ত দোলা দিয়ে যায় তাই মনকাননে৷ হারায় কাজে-কর্মে গতিময়তায়৷ ভাবায় উদ্যমতায় চপল উচ্ছ্বল তারুণ্যে৷ বসন্তে তাইতো মেতে ওঠে কবি কবিতায়৷ বাউল ধরে অনন্তসুখের সুর৷

১৮৮৮ খৃস্টাব্দে যেমনটা উঠেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর৷ কলকাতার দার্জিলিংয়ে গেয়ে ওঠলেন সেই তো এক বসন্তবাহারে—

‘আহা, আজি এ বসন্তে
এতো ফুল ফোটে, এতো বাঁশি বাজে,
এতো পাখি গায়৷'

[caption id="attachment_22241" align="alignright" width="333"]munshi_ubaidullah লেখক[/caption]

বসন্ত দিনে আলোরাঙা ভোরের প্রতীক্ষায় থাকে অধরাপ্রেম৷ অজস্র ফুল, পাখপাখালির মাঝে খোঁজে সেই প্রিয় সত্ত্বা৷ চিরসবুজ বৃক্ষরাজি বসন্তছোঁয়ায় আরও সবুজ যৌবনে রাগে। কোকিলের কুহু কুহু ডাকে মুখরিত করে চারদিক৷ তরুণ-তরুণীরা প্রাণচঞ্চল পদচারণায় পাগলপারা হয়ে ওঠে ইটপাথরের এই নাগরিক ভালোবাসায়৷ চারদিকে উৎসব-কলতান, সুসজ্জিত নারী, প্রস্ফুটিত ফুল, প্রতীক্ষিত কৃষ্ণ-ভ্রমর, মৌমাছির গুনগুনধ্বনি হয় রোজ৷ নতুন সাজসজ্জা আর জà§