শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

শেষ হলো সুনামগঞ্জ আঞ্চলিক ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Ijtemaআওয়ার ইসলাম : আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে সুনামগঞ্জে আঞ্চলিক ইজতেমা। আখেরি মোনাজাতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১৫ লক্ষাধিক মুসল্লি অংশ নিয়েছেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

আজ শনিবার বেলা ১২টায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়।  বিশ্ব শান্তি ও মানুষের কল্যাণ কামনা করে বিশেষ এ মোনাজাতে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে দোয়া করা হয়।

গত বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জ  শহরতলির আবদুল জহুর সেতুর পাশে সুরমা নদীর পাড়ে খোলা মাঠে তিন দিনব্যাপী ইজতেমা শুরু হয়। এতে বাংলাদেশ ছাড়াও বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে তাবলিগ জামাতের সাথীরা অংশ নেন।

সুনামগঞ্জ ইজতেমা আয়োজক কমিটির প্রধান মাওলানা আনোয়ার মোসাইন জানান, মোনাজাতে অংশ নিতে লাখো মুসল্লির সমাগম হয়েছে। এ বছর ১২ লাখ ধর্মপ্রাণ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন ছিল। গত দুই দিনের মতো আজকেও শান্তিপূর্ণভাবে লাখো মুসল্লি জমায়েত হন। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য ও ইউরোপসহ মোট চার হাজার ৩৮৮টি জামাতে ১২ লক্ষাধিক মুসল্লি অংশ নেন। ওই সব মুসল্লিসহ আখেরি মোনাজাতে আজ ১৫ লক্ষাধিক লোক দোয়া করেন। আগামীতেও আঞ্চলিক ইজতেমার আয়োজন করা হবে।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ