মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী

'হত্যাকারীদের আল্লাহু আকবরের সঙ্গে সত্যিকার আল্লাহু আকবরের সম্পর্ক নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

farid_uddinশোলাকিয়া ঈদগাঁ মাঠের ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ বলেছেন, গুলশানে হলি আর্টিসান বেকারিতে সন্ত্রাসীরা হত্যাযজ্ঞের সময় যে আল্লাহু আকবর ধ্বনি দিয়েছে, তার সাথে সত্যিকারের 'আল্লাহু আকবর'র কোনই সম্পর্ক নেই। সেটি হচ্ছে মৌলানা মওদুদীর 'আল্লাহু আকবর',  যা ব্যবহার করে নিজেদের মতলববাজি পূরণের মতলব করা হচ্ছে।

বুধবার রাতে নিউইয়র্ক সিটির ওজোনপার্কে আল মদিনা পার্টি হলে প্রবাসীদের এক সমাবেশে এসব কথা বলেন তিনি। খবর বিডি প্রতিদিন

তিনি আরও বলেন, মওদুদীর অনুসারিরা ইসলাম ধর্মের অপব্যাখ্যা করে দেশ-বিদেশে শান্তির ধর্ম ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে। ওদের রুখে দিতে ধর্মপ্রাণ প্রতিটি বাংলাদেশিকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রবাসীরা একাত্তরের ঘাতকদের বিচার অব্যাহত রাখতে আন্তর্জাতিক জনমত গঠনে ভূমিকা রেখেছেন। ঠিক একইভাবে জামায়াত-শিবির নিষিদ্ধ করতেও তাদের সোচ্চার থাকতে হবে।

বিশিষ্ট ব্যবসায়ী আবদিন পরিবারের উদ্যোগে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের উপস্থিতিতে এই সভা পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী। সভাপতিত্ব করেন মোস্তফা আবদীন।

জঙ্গি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ রচনায় বাংলাদেশের চলমান কর্মসূচি কীভাবে ত্বরান্বিত করা যায় সে আলোকে মতামত ব্যক্ত করেন আইরিন পারভিন, মুক্তিযোদ্ধা এম এ জলিল, অ্যাডভোকেট নাসির উদ্দিন, আবু নাসের, মোজাহিদুল ইসলাম, জাহাঙ্গির হোসেন, মাওলানা রফিকউদ্দিন, মকবুল রহিম, হেলিমউদ্দিন প্রমুখ।

আরআর

journalism_cors4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ