শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ট্রাম্প নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক: ইরানে স্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বত্র আজ (শুক্রবার) বিপ্লব বার্ষিকীর র‍্যালিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়েছে। ট্রাম্পের ইরানবিরোধী নীতি-অবস্থানের নিন্দা জানিয়ে র‍্যালিতে অংশগ্রহণকারীরা বলেছেন, তারা ট্রাম্পের হুমকিতে ভীত নন এবং হুমকিকে পরোয়া করে না ইরান। -পার্সটুডে

ইরানে প্রতিবছর ইসলামি বিপ্লব বার্ষিকীর র‍্যালিতে সাধারণত 'আমেরিকা নিপাত যাক ও ইসরাইল ধ্বংস হোক' শ্লোগানটি প্রাধান্য পায়। কিন্তু এ বছরের র‍্যালিতে সবার কণ্ঠেই ছিল আরও কয়েকটি নতুন শ্লোগান। এগুলোর মধ্যে অন্যতম হলো- 'ট্রাম্প নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক' এবং 'ভয় করি না হুমকি-ধমকি'।

এছাড়া আজকের র‍্যালিতে অংশগ্রহণকারী জনতা একটি ইশতেহার প্রকাশ করে বলেছে, আমেরিকা এখনও ইরানের এক নম্বর শত্রু। আমেরিকার ইরানবিরোধী তৎপরতা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বিভিন্ন ধারা লঙ্ঘন, নতুনকরে নিষেধাজ্ঞা আরোপ এবং বিভিন্ন হুমকির নিন্দা জানিয়ে ইশতেহারে আরও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে কোন ছাড়া দেয়া যাবে না এবং প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলবে।

আরআর

journalism_cors4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ