শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইফার নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান খেলাফত মজলিস কুমিল্লা উত্তর জেলা শাখার দায়িত্বশীল সভা অনুষ্ঠিত জ্বালানি সংকট থেকে বের হতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী মালিবাগ ট্রাজেডির ২৪ বছর, বিচার না হওয়ায় ইসলামী আন্দোলনের ক্ষোভ বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bsf2কুড়িগ্রাম রৌমারী উপজেলার ছাটকড়াইবাড়ি অঞ্চলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে টুলু (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

এসময় গুলিতে আহত হয়েছেন সেফাত (৩৫) নামে আরও এক বাংলাদেশি। শুক্রবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

দাঁতভাঙাগা ইউনিয়নের চেয়ারম্যান সামসুল ইসলাম জানান, ভোরে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা সাত কড়াবাড়ি সীমান্তের ১০৫৫ ও ১০৫৬ নম্বর আন্তর্জাতিক পিলারের মাঝামাঝি স্থানে পৌঁছলে ভারতের গোধূলী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান কাউয়ারচর এলাকার টুলু মিয়া। আর গুলিবিদ্ধ সিফাতকে উদ্ধার করে অপর সহযোগীরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।

তবে এখন পর্যন্ত এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ