আওয়ার ইসলাম : বর্তমানে মুসলিম অধ্যুষিত দেশগুলোতে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সংঘাতের বিস্তারের প্রেক্ষাপটে অস্ত্র বিক্রেতা দেশগুলোর স্বার্থসিদ্ধির বিষয়ে ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, যেসব দেশ মুসলিম অধ্যুষিত, সেখানেই ‘মারামারি, কাটাকাটি, সেখানেই বোমাবাজি, খুনখারাবি’ হচ্ছে। সেখানেই অস্ত্রের ব্যবহার হচ্ছে। ‘কিন্তু, এই অস্ত্রটা তৈরি করে কারা? আর লাভবান কারা হয়? রণক্ষেত্র বানাচ্ছে আমাদের মুসলমাদের জায়গাগুলো। রক্ত যাচ্ছে মুসলমানদের। আর ওই অস্ত্র তৈরি করে আর বিক্রি করে কারা লাভবান হচ্ছে? সেটা আপনারা একটু চিন্তা করে দেখবেন।’ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলনে এসব কথা বলেন তিনি।
এসময় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলেমদের আরও সোচ্চার হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী।
ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি আলেম-ওলামাদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত করতে সরকারের প্রাথমিক পরিকল্পনার রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।তিনি বলেন, ‘অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে যাতে আয় বাড়ানো যায়, এজন্য শুধুমাত্র আলেম-ওলামাগণের তত্ত্বাবধানে পরিচালিত হবে এমন একটি অর্থনৈতিক জোন তৈরি করার চিন্তা-ভাবনাও আমাদের রয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, স্বল্প ব্যয়ে হজ করার জন্য বঙ্গবন্ধু ‘হিজবুল বাহার’ নামে একটি জাহাজ ক্রয় করেছিলেন, যেটাকে পরে জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে প্রমোদতরী বানায়।
ধর্ম শিক্ষার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আমরা শিক্ষাটাকে আরও সার্বজনীন করতে চাই, উন্নত করতে চাই। কারণ, আমি নিজে বিশ্বাস করি যে, শিক্ষাটা পূর্ণাঙ্গ হবে তখনই, যখন পার্থিব জগতের শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষাটাও সবাই গ্রহণ করতে পারবে। শিক্ষা নীতিমালায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।’
এসময় আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে ‘দারুল আরকাম’ নামে মসজিদভিত্তিক বিশেষায়িত প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছি।”
হজের সার্বিক কার্যক্রম উন্নত প্রযুক্তির আওতায় আনার কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “জেদ্দা হজ টার্মিনালে প্লাজা ভাড়া নেওয়ায় হাজীদের দুর্ভোগ অনেকাংশà§