সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার এখতিয়ার কারো নেই’ ঢাকা-রংপুর লংমার্চ সফল করার আহ্বান বাংলাদেশ খেলাফত মজলিসের নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের জেলা ও মহানগর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ হামলা  শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ‘আদালতের রায়ের প্রতিবাদে হরতাল-ধর্মঘট নিষিদ্ধ জুলাই চেতনার পরিপন্থী’ ব্রিটিশ বাংলাদেশি মুসলিমদের প্রশংসা দ্য ইকোনমিস্টের ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১ হাজর ৭৩৩ ‘জনগণের অর্থে নির্মিত রাস্তা কেটে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না’  ‘মুমিনের অন্তরে নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে’

আফগানে ৬ রেডক্রস কর্মীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

redcrossআফগানিস্তানের উত্তরাঞ্চলের জওঝান প্রদেশে দেশটির ৬ রেডক্রস কর্মীকে হত্যা করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। প্রদেশটির গভর্নর দাবি করেন, কুশ তেপা এলাকায় তাদের গুলি করে হত্যা করা হয়। এছাড়া আরো দুই কর্মীকে অপহরণ করে আইএস।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এমনটাই জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

আন্তর্জাতিক রেডক্রস কমিশন এ হত্যাকাণ্ডের সত্যতা স্বীকার করলেও কে বা কারা এটি ঘটিয়েছে তা নিয়ে কোন মন্তব্য করেনি।

মুসলিম অধ্যুষিত আফগানিস্তানে ২০১৫ সাল থেকেই সক্রিয় রয়েছে আইএস এবং সম্প্রতি দেশটির পূর্বাঞ্চল ও কাবুলে হামলার জন্য তাদের দায়ী করা হচ্ছে।

এ হত্যাকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকেই দায়ী করা হয়নি। এছাড়া তালেবান জঙ্গিরাও অতীতে রেডক্রস কর্মীদের লক্ষ্য করেছিলো এবং ২০১৩ সালে জালালাবাদ কার্যালয়ে হামলা চালিয়েছিলো। বিবিসি

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ