বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’ ইরান আবারও পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইলে, নরক নেমে আসবে: ট্রাম্প

তুরস্কে আইএস সন্দেহে আটক ৪৬০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

turky_isতুরস্কে ইসলামিক স্টেট (আইএস) সদস্য সন্দেহে প্রায় ৪৬০ জনকে আটক করেছে দেশটির পুলিশ।

দেশটির অন্তত ১৮টি প্রদেশ জুড়ে চালানো এক অভিযানে সন্দেহভাজনদের আটক করা হয় বলে রোববার রাষ্ট্রীয় আনাদুলু সংবাদ সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এতে বলা হয়ছে, আটকদের মধ্যে রাজধানী আংকারায় অন্তত ৬০ জন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফায় ১৫০ জন, সিরীয় সীমান্তবর্তী গাজিয়ানটেপে ৪৭ জন আটক হয়েছেন।

ইজমির প্রদেশে হামলার প্রস্তুতিকালে আইএসের সন্দেহভাজন ৯ সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা বাহিনী।

এছাড়া ইস্তাম্বুল এবং পার্শ্ববর্তী কোচায়েলি প্রদেশ থেকে হামলা পরিকল্পনার অভিযোগে ১৮জনকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে ১০জন শিশুসহ ১৪জন বিদেশী নাগরিকও রয়েছে। তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে তুরস্কে একাধিক নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার জন্য বামপন্থী পিকেকে এবং ইরাক-সিরিয়ায় সক্রিয় আইএসকে দায়ী করে আসছে তুরস্ক।

গত ১ জানুয়ারি ইস্তাম্বুলের রেইনা নৈশক্লাবে ইংরেজি নববর্ষ উদযাপনের অনুষ্ঠানে এলোপাথাড়ি গুলি চালিয়ে ৩৯জনকে হত্যা করা হয়। আইএস এ হামলার দায় স্বীকার করেছে।

এদিকে এ হামলায় জড়িত অভিযোগে পুলিশ আবদুলগাদির মাশারিপভ নামে উজবেক বংশোদ্ভূত এক তরুণকে আটক করেছে। কর্তৃপক্ষের দাবি এ সন্দেহভাজন রেইনার হত্যাযজ্ঞের ব্যাপারে আত্মস্বীকৃতি দিয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ