শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

শাস্তি পেল ইঁদুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

idurফিচার ডেস্ক: মানুষই যেখানে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে সেখানে কিনা নিস্তার নেই একটা ইঁদুরেরও। এমনটাই দেখা গেল চীনে।

সম্প্রতি চুরির দায়ে দেশটিতে একটি ইঁদুরকে ট্রলির সঙ্গে বেঁধে শাস্তি দেয়া হয়েছে। চীনের গোয়াংডন প্রদেশের ঝুহাই শহরের একটি স্টোর থেকে চাল চুরির জন্য ইঁদুরটিকে এ শাস্তি দেওয়া হয়।

ডেইলি মেইল জানিয়েছে, চীনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবো-তে প্রথম ট্রলির সঙ্গে ইঁদুরটিকে টান করে বেঁধে রাখার ছবি পোস্ট করা হয়। পরবর্তীতে তা ভাইরাল হয়ে যায়।

যিনি পোস্টটি করেছেন তিনি জানিয়েছেন, তার এক বন্ধু ইঁদুরটিকে এই অবস্থায় ওই দোকানে দেখতে পেয়েছেন। পোস্ট করা ছবির একটিতে ইঁদুরের গলায় ঝোলানো একটি নোটে চীনা ভাষায় লেখা, তাকে মেরে ফেললেও সে স্বীকার করবে না সে চুরি করেছে। অন্য একটি ছবিতে ইঁদুরের গলায় ঝোলানো আরো একটি নোটে চীনা ভাষায় লেখা, আমি কখনই আর এ কাজ করব না।

দোকানের মালিক লিন থিয়ানচাই জানান, ইঁদুরের গলায় ঝোলানো নোটটি তার কর্মচারীদের লেখা। পাশাপাশি এ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এতটা সাড়া পড়ায় তিনি ভীষণ অবাক হয়েছেন।

গত বছর জানুয়ারিতে এক চীনা দম্পতি একটি ভিডিও ধারণ করেছিল যেখানে দেখা যায়, তারা একটি ইঁদুরকে বেঁধে রেখে কলা চুরির দায়ে জিজ্ঞাসাবাদ করছেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ