শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
‘সড়কে সুশাসন বিলাসিতা নয়, মানুষের জীবনরক্ষার অপরিহার্য শর্ত’ কাউন্টারে ভাড়ার চার্ট টানিয়ে রাখার নির্দেশ ডিএমপি কমিশনারের মার্কিন দূতাবাসকর্মীদের ওমান ছাড়ার নির্দেশ সংসদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার শেরপুর-৩ ও বগুড়া-৬ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মূর্তি নয় কুরআনের প্রতিচ্ছবি স্থাপন করুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mujibur_rahman_amidiআওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদীর বলেছেন, বাংলাদেশের ৯০ ভাগ মানুষ ইসলামে বিশ্বাসী। অনেক অমুসলিম দেশেও ইনসাফের প্রতিক হিসেবে ইসলামের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাম বিবেচনা করা হয়। অথচ আমাদের দেশে সূপ্রীম কোর্টের মত গুরুত্বপূর্ণ একটি জায়গায় যার পাশে রয়েছে জাতীয় ঈদগাহ সেখানে গ্রীক দেবীর মূর্তি স্থাপন করা হয়েছে যা এদেশের মানুষের কাছে অকল্পনীয় একটি ব্যাপার। এটিকে অনতিবিলম্বে অপসারণ না করলে ধর্মপ্রাণ জনতা আন্দোলনে নামতে বাধ্য হবে।

আজ শুক্রবার বিকাল তিনটায় রাজধানীর পল্টনে খেলাফত আন্দোলনের পল্টন থানা শাখার কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাফেজ মাওলানা আবুল হাসানাতের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মো: মোফাচ্ছির হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে হাফেজ মাওলানা আবুল হাসানাতকে আহবায়ক ও মাওলানা জাফর আহমাদকে সদস্য সচিব করে পল্টন থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ