বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট

ইসিতে থাকতে পারেন আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mahmudul-hasanআওয়ার ইসলাম : নতুন নির্বাচন কমিশনে আল্লামা মাহমুদুল হাসানকে অন্তর্ভূক্ত করার প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস। অপর ইসলামি রাজনৈতিক দল খেলাফত আন্দোলন প্রস্তাব করেছে ড. আ ফ ম খালিদ হোসাইনের নাম।  বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নির্বাচন কমিশনার হিসেবে কোনো আলেমের নাম প্রস্তাবিত হলো।

গতকাল মঙ্গলবার নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে  রাজনৈতিক দলগুলো সার্চ কমিটির নিকট নিজ নিজ প্রস্তাবনা তুলে ধরে। মোট ২৭টি রাজনৈতিক দল ১২৫ জনের নাম প্রস্তাব করে। রাষ্ট্রপতির আমন্ত্রণ পাওয়া ইসলামি দলগুলোর মধ্যে ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত আন্দোলন, খেলাফত মজলিশসহ ৬টি দল নাম প্রস্তাব করেছে। নাম জমা  দেয়া থেকে বিরত থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস।

প্রস্তাবিত দুজন আলেমের মধ্যে আল্লামা মাহমুদুল হাসানের নামই বেশি উচ্চারিত হচ্ছে। আওয়ার ইসলামের অনুসন্ধানে জানা গেছে, সার্চ কমিটির ২০ জনের সংক্ষিপ্ত তালিকায় আল্লামা মাহমুদুল হাসানের নাম থাকার সম্ভাবনা প্রবল।

তবে এ ব্যাপারে আল্লামা মাহমুদুল হাসানের সঙ্গে যোগাযোগ করলে  তিনি কোনো মন্তব্য করতে রাজি হন নি।

আল্লামা মাহমুদুল হাসান দেশের প্রচলিত ধারার রাজনীতির বাইরে থাকা একজন বরেণ্য আলেমে দীন। তিনি গুলশান আজাদ মসজিদের খতিব ও জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ির সম্মানিত মহাপরিচালক। মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির।

ইসলামি ভাবধারার রাজনৈতিক বিশ্লেষকগণ মনে করেন, আল্লামা  মাহমুদুল হাসানের মতো বরেণ্য আলেমগণ নির্বাচন কমিশনে থাকলে কমিশনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং দেশ ও জাতির জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।

-এআরকে

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ