শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

পৃথিবীর ২য় বৃহত্তম বইমেলা মিশরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ লুতফেরাব্বী
আল আযহার, মিশর থেকে

cairo_book_fire

মিশরের কায়রো নাসার সিটিতে গত ২৬ জানুয়ারি থেকে শুরু হয়েছে পক্ষকালব্যাপী ৪৮ তম ‘কায়রো আন্তর্জাতিক বইমেলা ২০১৭’। এবারের মূল প্রতিবাদ্য ‘যুবসমাজ ও আগামীর সংস্কৃতি’।

মেলায় এবার অতিথি দেশ নির্বাচিত হয়েছে মরক্কো এবং জাতীয় ব্যক্তিত্ব মনোনীত হয়েছেন বিশিষ্ট কবি সালাহ আব্দুস সবুর।

উল্লেখ্য, কায়রো আন্তর্জাতিক বইমেলা পুরো মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় মেলা। ১৯৬৯ এ এই বইমেলার যাত্রা শুরু হয়। কায়রো শহর প্রতিষ্ঠার ১০০০ বছর পূর্তি উপলক্ষে তৎকালীন সংস্কৃতিমন্ত্রী এই বইমেলার সূচনা করেন। কালক্রমে এই বইমেলার পরিধি ও সমৃদ্ধি এতটাই বৃদ্ধি পায় যে, বর্তমানে কোন কোন সমীক্ষায় একে 'ফ্রাঙ্কফুট বইমেলা'র পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বীকৃতি দেয়া হয়েছে।

প্রতি বছর শিক্ষাবর্ষের প্রথম পরিক্ষার ছুটিতে এই বইমেলা অনুষ্ঠিত হয়।

আরবের সব দেশ সহ ইউরোপ ও এশিয়ার অনেক দেশ এই মেলায় অংশ নেয়। প্রায় ২০০ নিয়মতান্ত্রিক প্রকাশনা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন দেশের দূতাবাস ও কালচারাল সেন্টারও থাকে সেখানে।

বই বিক্রি ছাড়াও বইমেলা মিলনায়তনে চলে সভা – সেমিনার, সাহিত্যিক – সাংস্কৃতিক নানা প্রোগ্রাম।

মিশরের সাধারণ জনগনের বাইরে এই বইমেলার প্রতি সবচেয়ে বেশি আকাঙ্ক্ষিত থাকে বিদেশি ছাত্রছাত্রীরা। শাস্ত্রীয় কিতাবাদি ছাড়াও নানা দুর্লভ বইয়ের সন্ধান মেলে এখানে। লেখক–পাঠক–প্রকাশকের সেতুবন্ধন ঘটে এই মিলনমেলায়।

বর্তমানে বাংলাদেশে আরবী কিতাবের যে সহজলভ্যতা দেখা যাচ্ছে এর অন্যতম উৎস হলো কায়রোর এই বইমেলা। ২৬ জনুয়ারি শুরু হওয়া এই মেলা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ