বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী আল-আজহারে দারুল আরকামের ১৫ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ, সংবর্ধনা অনুষ্ঠিত

ট্রাম্প ইসলাম বিদ্বেষী নয় বরং ভুল ধারণার শিকার: মাওলানা মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

16387110_1368528556543264_6493390851809348244_nআওয়ার ইসলাম : ইকরা বাংলাদেশের চেয়ারম্যান ও জামিয়া ইকরার মহাপরিচালক মাওলানা ফরীদ ঊদ্দীন মাসউদ বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইসলাম বিদ্বেষী নয় বরং ইসলামের প্রতি তার ভুল ধারণা রয়েছে।

বাংলাদেশ কন্সুলেট জেনারেল, নিউইয়র্ক কর্তৃক আয়োজিত ‘সন্ত্রাসবাদ বিরোধী এক আলোচনা সভায়’ বাংলাদেশের প্রখ্যাত আলেম, মাওলানা মাসউদ প্রশ্নোত্তর পর্বে উক্ত মন্তব্য করেন।

মূখ্য আলোচকের বক্তৃতায় তিনি বলেন, ট্রাম্প মুসলমান সম্পর্কে যা বলেছেন বা যা করছেন তা গুটি কয়েক বিপথগামী সন্ত্রাসীদের কর্মকান্ডের কারণেই বলছেন বা করছেন। যার জন্য আমরা মুসলমানরাই দায়ী।

গত শুক্রবার, ২৭ জানুয়ারি ২০১৭ সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় অন্যান্যদের মধ্যে এন্ট্রি টেরোজিজম এওয়ারন্যাস ইউনিট প্রধান ইমাম কাজী কায়্যূম ও বদরপুর দরবার শরীফের পীরে তরীকত আল্লামা ড: সায়্যিদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানীও উপস্থিত ছিলেন।

মাওলানা মাসউদ ইসলামের আলোকে সন্ত্রাসবাদের বিপক্ষে একটি ফতোয়ার বইও রচনা করেছেন। যা দেশে বিদেশে প্রচুর সমাদৃত হয়েছে। কনসাল জেনারেল শামীম আহসানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। 

মাওলানা মাসউদ বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম শুধু মানুষ নয়, বিনা প্রয়োজনে একটি পিঁপড়া হত্যাকেও জায়েজ করে না।
ইসলামের নামে সন্ত্রাস চালিয়ে নিরীহ মানুষ হত্যার পর ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া জাতির জন্য মঙ্গল এনে দিতে পারে না।তিনি জঙ্গিবাদ মোকাবিলায় প্রবাস থেকে বাংলাদেশিদের সহযোগিতা করার আহবান জানান।

সূত্র : এন্ট্রি টেরোজিজম এওয়ারন্যাস ইউনিট প্রধান ইমাম কাজী কায়্যূম-এর ফেসবুক ওয়াল থেকে নেয়া। যিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ