
রোকন রাইয়ান : মন ভালো না? বোর লাগছে? সাইন করুন দেশাল বিডি ডটকমে। নিমেষেই মন ভালো করে দেবে সাইটটি।
ভাবছেন একটা ওয়েব সাইট কী করে মন ভালো করে? হ্যাঁ সাইটটা যে কোনো নাট-বল্টু টাইপের নয়। এর পুরোটা জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে সঙ্গীত। অডিও ভিডিও নানারকম গান আপনার মন ভালো করে দেবে সহজেই। চাইলে ইসলামিক ডকুমেন্টারি বা নাটকও দেখতে পারবেন। শুনতে পারবেন ইসলামিক স্কলারদের লেকচার।
এছাড়াও দেশাল বিডির আছে ম্যাগাজিন কর্নার। যেখানে গল্প কবিতাসহ বিভিন্ন লেখা পোস্ট করা হয়। সময় কাটানোর মতো একসাথে এত কিছু কোথায় পাবেন?
ইতোমধ্যেই দেশে ইসলামি সঙ্গীত শোনার বড় প্লাটফরম হিসেবে গড়ে উঠেছে দেশাল বিডি। যেখানে বাংলাদেশের সবরকম ইসলামি সঙ্গীতের পাশাপাশি আছে আরবি, উর্দু, হিন্দি ও ইংরেজি ভাষার সঙ্গীত। দেশ বিদেশের সঙ্গীতপ্রেমীদের বিনোদনের খোরাক যুগিয়ে যাচ্ছে নিত্যদিন।
রাজধানীর মুগদার বাসিন্দা সঙ্গীতপ্রেমী আল আমিন জানান, একসঙ্গে ইসলামি সব বিনোদন দেশাল বিডিই দিচ্ছে। বিষয়টি বেশ ভালো লাগে।
গত দুইবছর ধরে অনলাইনে মানুষকে সঙ্গীত শোনানোর কাজ করছে দেশাল বিডি। প্রথমে ইউটিউবে দেশাল মাল্টিমিডিয়া নামে শুরু হলেও পরবর্তীতে নিজস্ব ওয়েবসাইটে আনা হয়। ডিজাইনার ওমর ফারুক মাসরুরের তৈরি আকর্ষণীয় ডিজাইনের ওয়েবসাইট শুরুতেই নজর কারবে ইউজারদের।
[caption id="attachment_25677" align="alignnone" width="818"]
ইয়াসিন আহমাদ[/caption]
সুস্থ সংস্কৃতির বিকাশ ও অপসংস্কৃতি দূর করতে কাজ করছে দেশাল বিডি। দেশাল বিডি টিম স্বপ্ন দেখে মানুষকে সুস্থ কিছু দেয়ার। চিন্তার খোরাক যোগানোর। আর সবই হবে বৈধ পন্থায়। এমনটিই জানালেন দেশাল বিডির ব্যবস্থাপনা পরিচালক তরুণ ইয়াসিন আহমাদ।
তিনি বলেন, দেশাল বিডি ডটকমের মাধ্যমে ইসলামি সংস্কৃতির বিস্তৃতি ঘটাতে চাই আমরা। এখন সাইটটিতে অন্যদের সঙ্গীত লেকচার থাকলেও ভবিষ্যতে সমাজের অসঙ্গতি নিয়ে ইসলামিক মুভি ও ডকুমেন্টারি তৈরি করবে দেশাল বিডি। সেই প্রস্তুতি এখন চলছে পুরোদমে।
দেশাল বিডির উদ্যোক্তা ইয়াসিন আহমাদ। ঢাকার ফরিদাবাদ মাদরাসা থেকে ২০১২ সালে দাওরা শেষ করার পর চিন্তা করেন নিজে কিছু করার। বাবা ব্যবসায়ী হওয়ায় সে পথ মসৃণ দেখেন তিনি। শিল্পীগোষ্ঠী অনুপ্রাসের সঙ্গে আগে থেকেই ছিলেন। সঙ্গীতের প্রতি নেশাটা ছিল চরমে। তাই সঙ্গীত-ভিডিও এসব নিয়ে কিছু করার খাহেশ সেই ছোট থেকেই।
[caption id="attachment_25678" align="alignnone" width="824"]