বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট

৮৪ হজ এজেন্সিকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hajj_dhormoআওয়ার ইসলাম: গত বছরের হজ ব্যবস্থাপনায় নানা অনিয়মের অভিযোগে ৮৪টি হজ এজেন্সিকে তিন কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে সরকার।

বৃহস্পতিবার এ সংক্রান্ত দুটি আদেশ জারি করেছে ধর্ম মন্ত্রণালয়।

ভিসা পাওয়া হজযাত্রীদের নিবন্ধনের তথ্য হজ তথ্য-ভাণ্ডারে না পাওয়ায় ৫৭টি এজেন্সিকে এক কোটি ৪৫ লাখ টাকা এবং সৌদি আরব ও বাংলাদেশে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে আরও ২৭টি এজেন্সিকে দুই কোটি ছয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এসব অভিযোগে অভিযুক্ত ২১টি হজ এজেন্সিকে সতর্ক করে বাকি ৮১টি এজেন্সিকে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ২০১৬ সালের হজ মৌসুমে ৭৫১ জন ভিসাপ্রাপ্ত হাজির তথ্য হজ তথ্য ভাণ্ডারে না পাওয়ার বিষয়ে ১১৩টি হজ এজেন্সির বিরুদ্ধে অভিযোগ উত্থাপন হয়। তিন সদস্যের একটি তদন্ত কমিটি এই অভিযোগ তদন্ত করে।

এই তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ২৭টি হজ এজেন্সিকে জরিমানা এবং ৯টিকে সতর্ক করা হয়।

এছাড়াও মাওনা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস-এর জামানত বাজেয়াপ্ত, লাইসেন্স বাতিলের পাশাপাশি এক কোটি টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার অর্থ আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপিসহ ধর্ম মন্ত্রণালয়কে জানাতে সাজাপ্রাপ্ত হজ এজেন্সিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

ধর্ম সচিব মো. আবদুল জলিল বৃহস্পতিবার বলেন, যারা হজে অনিয়ম বা মানুষকে হয়রানি করে, হজ নীতিতে তাদের বিরুদ্ধে শাস্তি প্রয়োগের কথা বলা আছে। আমাদের দেশের হজযাত্রী ও সৎ ব্যবসায়ীরা যাতে ক্ষতিগ্রস্ত না হন এজন্য এ শাস্তির ব্যবস্থা।

শাস্তি বহাল থাকলে হজে এজেন্সিগুলোর অপরাধের প্রবণতা ধীরে ধীরে কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ