বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

isha35

বশির ইবনে জাফর: আজ সকাল ৯টা থেকে রাজধানীর কাজি বশির মিলনায়তনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন শুরু হয়েছে। জুম’আর পূর্বেই ইসলামী আন্দালন বাংলাদেশের মুহতারাম আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন এবং ইশা ছাত্র আন্দোলন-এর চলমান কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষনা করে ২০১৭ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করেছেন।

সভাপতি হিসেবে রুহুল আমিন, সহ সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সাধারণ সম্পাদক হিসেবে সাইফুল ইসলামের নাম ঘোষণা করেন এবং শপথবাক্য পাঠ করান।

ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমিনের সভাপতিত্বে ইশা ছাত্র আন্দোলনের সাবেক ও বর্তমান দায়িত্বশীলসহ নেতাকর্মীরা বক্তব্য পেশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেন, বিশ্ব রাজনীতির কথা আপনারা জানেন। গোটা পৃথিবীতে আজ মুসলমানরা নির্যাতিত। ইতিহাসের চরম অনিশ্চয়তার মধ্য দিয়ে বিশ্ব রাজনীতি চলছে। মার্কিন বার্ষিক গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, “আগামী বিশ্ব হবে সংঘাতের বিশ্ব।” মুসলিম শক্তিগুলো আজ পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অবৈধ রাষ্ট্র ইজরাইল মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনকে ধ্বংসস্তুপে পরিণত করেছে। মধ্যপ্রাচকে আমেরিকা-রাশিয়া পরস্পরের শক্তি প্রদর্শনের ক্ষেত্র বানিয়েছে। জাতিসংঘ এক্ষেত্রে অশুভ শক্তিগুলোর মন্ত্রণালয়ে পরিণত হয়েছে। এই জাতিসংঘ মুসলমানদের স্বার্থ রক্ষায় কখনো আন্তরিকতা প্রদর্শন করে নি। এমতাবস্থায় মুসলিম জাতি সংঘগঠন আজ সময়ের দাবিতে পরিণত হয়েছে।

পীর সাহেব চরমোনাই বলেন, মুসলিম প্রধান বাংলাদেশের বিচারালয়ে গ্রিক দেবীর মূর্তি স্থাপন করা হচ্ছে। আমরা এর কোনো অর্থ খুজে পাই না। গ্রিক দেবী থেমিসের কী প্রাসঙ্গীকতা আছে আমাদের দেশে? বাংলাদেশের বিচারব্যবস্থা কি থেমিসের আদর্শে পরিচালিত হবে? হাজার বছরের মুসলিম ইতিহাস-ঐতিহ্যের দেশ, বাংলাদেশকে গ্রিক থেকে দেবী ধার করতে হবে কেন? এই মুর্তি অবিলম্বে অপসারণ করতে হবে। অন্যথায়, দেশের ইতিহাস-ঐতিহ্য ও আমজনতার মূল্যবোধ রক্ষায় আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আল-আমীন এর সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল শেখ ফজলুল করীম মারুফ-এর সঞ্চালনায় কেন্দ্রীয় সম্