শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার আদেশ ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trumpমেক্সিকো সীমান্তে দেয়াল তোলা ও অবৈধদের সহায়তা ঠেকাতে নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এ আদেশে তিনি সই করেন। খবর রয়টার্সের।

এর আগে ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ‘জাতীয় নিরাপত্তার প্রশ্নে আগামীকাল হবে একটি বিশাল দিন। আরও অনেক কিছুর মতো আমরা দেয়াল তুলবই।’

ট্রাম্প বলেন, ‘আজ থেকে যুক্তরাষ্ট্রের সীমানা নিয়ন্ত্রণ শুরু হলো।’

সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের যে শহরগুলো অনিবন্ধিত অভিবাসীদের অভয়াশ্রম বলে পরিচিত সেই শহরে অর্থ কমিয়ে দেওয়ার বিষয়েও এক প্রস্তাবে স্বাক্ষর করেছেন ট্রাম্প।

এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এই দেয়াল নির্মাণের খরচ ‘পুরোপুরি, শতভাগ’ পরিশোধ করবে মেক্সিকো। কিন্তু এর কাঠামোর জন্য তহবিল অনুমোদন করবে কংগ্রেস।

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প অঙ্গীকার করেছিলেন, মেক্সিকো সীমান্ত বরাবর বাধা প্রায় দুই হাজার মাইল প্রাচীর তুলে দেওয়া হবে। তা এবার কার্যকর হতে যাচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ