বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ মেলা শুরু, বিমান ভাড়া আরও কমানোর ঘোষণা প্রতিমন্ত্রীর সন্ধ্যার মধ্যে দেশের ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা  শুরু হচ্ছে আওয়ার ইসলামের ভাষা, সাহিত্য ও সাংবাদিকতা কোর্সের ১৬তম ব্যাচ জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সমাবেশ ও গণমিছিল করবে ইসলামী আন্দোলন চট্টগ্রাম প্রাইভেট মাদরাসা অ্যাসোসিয়েশনের ১০ দফা নির্দেশনা পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা আজিজুর রহমান জালন্ধরীর ইন্তেকাল টেকসই নেতৃত্বের চ্যালেঞ্জে ইসলামি দলগুলো মসজিদে নববীর কোরআন ও হাদিস শিক্ষার কার্যক্রম পরিদর্শনে মদিনার গভর্নর ‘জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে’ শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী

পশ্চিমতীরে আরো ২৫০০ ইহুদি বসতি স্থাপনের অনুমোদন দিল ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

filistin_bosotiদখলকৃত পশ্চিমতীরে আরো ২হাজার ৫০০ ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিয়েবারম্যান ও প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দাবি তারা আবাসিক সমস্যার সমাধানে এই পরিকল্পনা অনুমোদন দিয়েছেন।

ফিলিস্তিন এই বসতি স্থাপনের পরিকল্পনার সমালোচনা করে বলেছে, মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপন প্রক্রিয়া ব্যাহত করার সর্বশেষ আঘাত এটি। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পরে ইসরাইল দ্বিতীয় ইহুদি বসতি স্থাপনের পরিকল্পনা ঘোষণা করল।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি ইহুদি বসতি স্থাপনের বিষয়ে ওবামার চেয়ে বেশি ইসরাইলের প্রতি সমবেদী হবেন এবং ইসরাইলি বসতি স্থাপন সমর্থনকারী ব্যক্তিকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছেন। গত মাসে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল বসতি স্থাপন আন্তর্জাতিক আইনে অবৈধ এবং শান্তির জন্য হুমকি এই বিষয়ক প্রস্তাব পাশের জন্য ওবামার সমালোচনা করেন ট্রাম্প।

১৯৬৭ সালে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের দখল নেয়ার পর থেকে ১৪০টি ইহুদি বসতি স্থাপন করেছে ইসরাইল যেখারে ৫ লক্ষ ইহুদি বাস করে। এই বসতি স্থাপন আন্তর্জাতিক আইনানুযায়ী অবৈধ কিন্তু ইসরাইল সেটি মানতে রাজি নয়। বিবিসি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ