মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

তেজগাঁওয়ে দুই দিনব্যাপী ওয়াজ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

tejgawজামিল আহমদ: ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ‘তেজগাঁও রেলওয়ে জামিয়া ইসলামিয়া’ তেজগাঁও রেলওয়ে ষ্টেশন জামে মসজিদ কমপ্লেক্স-এর বার্ষিক মাহফিল আগামী ২৬ ও ২৭ জানুয়ারি বৃহস্পতি ও শুক্রবার তেজগাঁও রেলওয়ে ষ্টেশন চত্তর অনুষ্ঠিত হবে৷

সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত উলামা-মাশায়েখ উক্ত মাহফিলে গুরুত্বপূর্ণ দ্বীনী বয়ান রাখবেন এবং দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও দেশী-প্রবাসী সকলের জন্য বিশেষ মোনাজাত করা হবে৷

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্বা জনাব আলহাজ্জ আসাদুজ্জামান খান (কামাল) মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা শাহ জমির উদ্দিন নানুপুরী রহ. এর খলিফা ও দানবীর আলহাজ্জ এম.এম এনামুল হক সাহেব চেয়ারম্যান আমিন মোহাম্মদ গ্রুপ।

প্রথম দিন বয়ান পেশ করবেন আল্লামা মুফতী দেলোয়ার হোসাইন মুহতামিম জামিয়া ইসলামিয়া দারুল উলুম মিরপুর, আল্লামা ফরিদ উদ্দিন আল মোবারক ফেনী, আল্লামা ইয়াহইয়া মাহমুদ মুহতামিম দারুল উলুম বণশ্রী ঢাকা। মাওলানা সাইফুর ইসলাম ফারুকী নায়বে মুহতামিম অত্র জামিয়া।

দ্বিতীয় দিন বয়ান পেশ করবেন আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী, আল্লামা ড. মুশতাক আহমদ সাহেব শায়খুল হাদিস অত্র জামিয়া, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব মিরপুরী, মওিলানা হাবিবুর রহমান আকন্দ সাহেব নাজিমে তা‘লিমাত আত্র জামিয়া।

মহতি মাহফিলে সকলের উপস্থিতি ও কামিয়াবীর জন্য দোআ কামনা করছেন মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ফয়েজী।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ