রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮


এবার ট্রাম্পকে হামাসের হুশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2545আওয়ার ইসলাম : তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানন্তর আমেরিকার জন্য আত্মঘাতি হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছে ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাস।

হামাসের মুখপাত্র উসামা হামদান বলেছে, যুক্তরাষ্ট্র যদি দূতাবাস স্থানন্তর করে তবে তা হবে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে মেনে নেয়ার শামিল। যার প্রতিক্রিয়া হবে আগুনে ঘি ঢালার মতো।

উল্লেখ্য, নবনির্বাচিত মার্কিন প্রেসিডিন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পূর্বে ঘোষণা করেছিলেন মার্কিন দূতাবাসা তেলআবিব থেকে জেরুজালেম স্থানন্তর করা হবে। ট্রাম্প ক্ষমতা গ্রহণের এক সপ্তাহ অতিবাহিত না হতেই ইসরাইল নতুন করে বসতি স্থাপন শুরু করেছে। যা ফিলিস্তিনিদের মনে উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

উসামা হামদান আরও বলেন, ট্রাম্পের সামনে দুটি পথ খোলা আছে। এক. এ এলাকায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া। দুই. সংঘাতের আগুনে ঘি ঢেলে দেয়া।

সূত্র : আল জাজিরা

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ