শনিবার, ১৪ মার্চ ২০২৬ ।। ১ চৈত্র ১৪৩২ ।। ২৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
যানজট কমাতে ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে আইনশৃঙ্খলা কমিটিতে একজন করে ইমাম থাকবেন: প্রধানমন্ত্রী ইমামদের পক্ষে শায়খে চরমোনাইয়ের যে দাবি মেনে নিলেন প্রধানমন্ত্রী ওমরাহ পালনে সৌদি গেলেন আমিরে মজলিস ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মেঘনার তীর রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শনে পানিসম্পদমন্ত্রী ৩০ দিনে পূর্ণ হতে পারে রমজান, ঈদ কি বার? সৌদিতে ইরানের হামলায় ১৪ দিনে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত বাগেরহাটে বর-কনেসহ ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ট্রাম্পের ধর্মীয় কমিশনের একমাত্র মুসলিম সদস্যের পদত্যাগ

আমেরিকা ঢুকতে পারবে না সাত মুসলিম দেশের অভিবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

muslim-immigrantsআওয়ার ইসলাম : সাময়িক নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন সাত মুসলিম দেশের অভিবাসীগণ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এমন প্রজ্ঞাপন জারি করতে যাচ্ছেন।

আগামীকাল বৃহস্পতিবার ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ এবং অভিবাসন সংক্রান্ত নতুন নীতিমালায় স্বাক্ষর করবেন বলে ব্যক্তিগত টুইটার একাউন্টে জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পূর্বে হুমকি দিয়েছিলেন, আমেরিকা থেকে মুসলিমদের বের করে দেয়া হবে এবং নতুন করে কোনো অভিবাসী প্রবেশ করতে দেয়া হবে না। এ সময় মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণেরও ঘোষণা দেন তিনি।

নতুন অভিবাসন নীতি মালায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু দেশের অভিবাসীদের উপর সাময়িক নিষেধাজ্ঞা থাকবে বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

সাময়িক নিষেধাজ্ঞা প্রাপ্ত দেশগুলো হলো, ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, ইয়ামান, সুদান ও সোমালিয়া। তবে এ তালিকা আরও দীর্ঘও হতে পারে বলে আশংকা করা হয়েছে।

পাকিস্তানের গণমাধ্যমে আশংকা প্রকাশ করা হয়েছে যে, হয়তো তালিকায় পাকিস্তানেরও নাম থাকবে।

সূত্র : ডেইলি পাকিস্তান

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ