মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম :
রমজানে বিতর নামাজ পড়ার উত্তম সময় কখন? গণভোটের জনরায়কে বিতর্কিত করার অপচেষ্টা হচ্ছে: খেলাফত মজলিস কওমি থেকে পুলিশে ১০০০ কনস্টেবল নিন পরিবেশ ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে: ডিএনসিসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল  ল’ বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষায় নকল প্রতিরোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ  মহিলা মাদরাসায় অগ্নিকাণ্ড: ব্যাপক ক্ষয়ক্ষতি ‘প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে আরও কার্যকর উদ্যোগ নিতে হবে’ রাজশাহীতে নিখোঁজ দুই মাদরাসা ছাত্র উদ্ধার ইফতার-সাহরিতে অসহায় প্রতিবেশীর খোঁজ রাখুন: শায়খ আহমাদুল্লাহ

নাটোরে শুরু নারী ইজতেমা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nari_ijtemaআওয়ার ইসলাম: নাটোরে শুরু হয়েছে নারী ইজতেমা। অনেকের কাছে নতুন মনে হলেও এ ইজতেমা এটিই প্রথম নয়, ১১ তম।

মঙ্গলবার সকাল থেকে বড়াইগ্রাম উপজেলার মৌখড়া ইসলামিয়া মহিলা কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে এই ইজতেমা শুরু হয়। স্থানীয় সমাজসেবক হাজী শের আলী শেখ ব্যক্তিগত উদ্যোগে এই ইজতেমার আয়োজন করে আসছেন।

ইজতেমায় অংশ নিয়েছেন কয়েকশ নারী।

প্রথম দিন সকাল ৯টায় আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। এদিন মূল আলোচক ছিলেন পাবনার পীরজাদা মাওলানা আব্দুল্লাহিল কাফি, নাটোরের মাওলানা ওবায়দুল্লাহ বিন ওয়াহেদ ও বগুড়ার হাফেজা রাবেয়া বসরী।

বক্তারা পারিবারিক ও ব্যক্তিজীবনে নারীদের পবিত্র কুরআন-সুন্নাহর আলোকে জীবন গঠনের আহ্বান জানিয়ে বয়ান করেন।

ইজতেমা সঞ্চালনার দায়িত্ব পালন করেন অধ্যাপক আবু সাঈদ ও প্রভাষক রেহেনা পারভীন।

ইজতেমার তিনদিনই স্থানীয় এবং আমন্ত্রীত নারী-পুরুষ বক্তাগণ ধর্মীয় আলোচনা করবেন। দূর-দুরান্ত থেকে আগত নারীদের কলেজের মহিলা হোষ্টেলে নিরাপদে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

ইজতেমা মুনাজাতে অংশ নিতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার নারী সমাগম হবে বলে আশা করছেন তারা।

পুলিশ জানায়, নারী ইজতেমায় সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরুষ পুলিশের পাশাপাশি পর্যাপ্ত নারী পুলিশ এবং সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবে।

আরআর

journalism_cors4


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ