বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট

ফার্মগেট ছাড়ছে কুতুববাগের পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kutub bag

আওয়ার ইসলাম : স্থানীয় জনগণের প্রতিবাদের মুখে ফার্মগেটের পার্ক ছাড়ার ঘোষণা দিয়েছে কুতুববাগের পীর। কুতুববাগ দরবার ঘোষণা দিয়েছে, আগামী বছর থেকে তারা আর ফার্মগেটের পার্ক দখল করে ওরশ করবে না।

তবে ভবিষ্যতে না করার শর্তে সীমিত আয়োজনে এ বছর তাদেরকে ওরশ করার অনুমতি দিয়েছে নগর কর্তৃপক্ষ। এবছর ফার্মগেইট পার্কে আয়োজিত তাদের ‘ওরশ’ সংক্ষিপ্ত করেছে।

আগামী ২৬-২৮ জানুয়ারি অনুষ্ঠেয় বার্ষিক ওরশ আয়োজনেও কিছু বিধিনিষেধ দেয়া হয়েছে বলে ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর কর্মকর্তা অজিউর রহমান জানিয়েছেন। খবর বিডিনিউজ টোয়েন্টি ফর ডটকমের।

তিনি বলেন, ‘এবার যেহেতু তারা আয়োজনটি করেছে তাই সেখানে বাধা দেয়া হয়নি। তবে সিটি করপোরেশনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনায় তারা কর্মসূচি সংক্ষেপ করার প্রতিশ্রুতি দিয়েছে।

সিদ্ধান্ত হয়েছে- পরের বছর থেকে তারা এখানে আর ওরশ করবে না, ঢাকার বাইরে কোথাও করবে। তারা মাইকের ব্যবহার, আলোকসজ্জা সীমিত করবে। আগে রাস্তায় ও ইসলামিয়া চক্ষু হাসপাতাল সংলগ্ন মাঠে গবাদি পশু রাখা হতো। এখন তারা পার্কের অভ্যন্তরে পশুগুলো রাখবে।’

দীর্ঘদিন ধরে চলে আসা এই কর্মসূচিতে কেন এমন নিয়ন্ত্রণ- এর জবাবে অজিউর বলেন, ‘এলাকাবাসী দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিল। তাছাড়া জনগণের বিঘ্ন ঘটার বিষয়টি মেয়র সাহেবও লক্ষ্য করছিলেন।’

কুতুববাগ দরবারের খাদেম মির্জা মাহবুব সুলতান বাচ্চু বলেন, ‘এ ধরনের কল্যাণের কাজে মানুষের বিঘ্ন হউক তা আমরাও চাই না। মেয়র মহোদয়ের সঙ্গে আলোচনায় উনি যা যা বলেছেন আমরা সবই মেনে নিয়েছি। আলোকসজ্জা ৫০ শতাংশ কমিয়ে দিয়েছি, মাইকের ব্যবহারও কমিয়ে দিয়েছি। গবাদি পশু রেখেছিলাম রাস্তায়, ইসলামিয়া হাসপাতালের সামনে, মেয়র মহোদয়ের অনুরোধে মাঠে রাখার ব্যবস্থা করা হয়েছে।’

এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ