শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

বইমেলায় আসছে আমানুল্লাহ নোমান এর নির্বাচিত ইসলামি কলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

amanullah_numanআমিনুল ইসলাম: এবারের একুশে বইমেলায় আসছে আমানুল্লাহ নোমানের নির্বাচিত ইসলামি কলাম। ইসলামি প্রবন্ধ সংকলনের এ বইটি আমানুল্লাহ নোমানের নবম গ্রন্থ।

মুহাম্মদ আমানুল্লাহ খান নোমান। লেখালেখির জগতে আমানুল্লাহ নোমান নামে পরিচিত। নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিকে। জন্ম বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রাজগুরু গ্রামে। বাবা মুহাম্মদ ওয়ালীউল্লাহ খান এনায়েত। পেশায় একজন শিক্ষক। মা কাজী হাসিনা আক্তার।

পারিবারিক জীবনে তিনি বিবাহিত। স্ত্রী রুকাইয়া সুলতানা মুন। পড়াশুনা করেছেন বরিশাল ব্রজমোহন কলেজের একাউন্টিং বিভাগে। তিনিও একজন কথাশিল্পী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম.এ,ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিজিডি আই এস ডিগ্রী অর্জন করেন আমানুল্লাহ নোমান। তিনি ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর অধীনে সরকারি মাদ্রাসা-ই- আলীয়া থেকে ফিকাহ বিভাগ থেকে কামিল ডিগ্রী অর্জন করেছেন।

বিশ্ববিদ্যালয় জীবন থেকে সাংবাদিকতার সাথে যুক্ত। এখনো নিজেকে যুক্ত রেখেছেন ফ্রিল্যান্স সাংবাদিকতায়। বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

তিনি একাধারে লেখক, সংগঠক ও সমাজকর্মী। নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেছেন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর ফাউন্ডেশন। বর্তমানে ফাউন্ডেশনের সেক্রেটারির দায়িত্ব পালন করছেন।

এছাড়াও পিতামাতার নামে প্রতিষ্ঠা করেছেন হাসিনা-এনায়েত ওয়েলফেয়ার ট্রাস্ট। এসবের মাধ্যমে সমাজ উন্নয়নে নানামুখী কাজ করছেন। লেখালেখি, সংগঠন ও জীবন চলার পাথেয় চাকুরী এই তিনে কাটে তার ব্যস্ত সময়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ