বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৫ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
প্রমিত উচ্চারণ, বক্তৃতা ও উপস্থাপনা কোর্স সফলভাবে সম্পন্ন, শিক্ষার্থীদের উচ্ছ্বাস সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরে মজলিসের আজ শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও ওমরাহ মেলা শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট

আবারও ফ্লাইট বিড়ম্বনায় প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasinaআওয়ার ইসলাম : আবারও ফ্লাইট বিড়ম্বনার মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইজারল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর ফ্লাইট ছাড়তে প্রায় পৌনে এক ঘণ্টা বিলম্ব হয়েছে বলে জানা যায়। রোববার রাতে তাকে ইতিহাদের ফ্লাইটের ভেতরে ২৩ মিনিট বসিয়ে রেখে জ্বালানি তেল সংগ্রহ ও পরীক্ষা করা হয়।ঘটনার প্রতিক্রিয়ায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বিস্ময় প্রকাশ করে বলেন, নিরাপত্তা ঝুঁকির শীর্ষে থাকা প্রধানমন্ত্রীকে ফ্লাইটের ভেতরে রেখে জ্বালানি তেল সংগ্রহ বা পরীক্ষা করাটা অনাকাঙ্ক্ষিত। এতে তার মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
দৈনিক সমকাল সূত্রে জানা যায়,  প্রধানমন্ত্রীকে বহনকারী ইতিহাদের ফ্লাইটটি রোববার রাত পৌনে ১০টায় শাহজালাল বিমানবন্দর ছাড়ার কথা ছিল। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা এর আগেই বিমানবন্দরে পৌছেন। তারা পৌঁছানোর পর জানানো হয়, ওই ফ্লাইট বিলম্ব হবে। রাত ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার ৩০ সফরসঙ্গীকে নিয়ে যাওয়া হয় ইতিহাদের ফ্লাইটে। এর আগে ওই ফ্লাইটে ওঠানো হয় ৩২৬ সাধারণ যাত্রী। রাত ১০টা ২৮ মিনিটে ওই ফ্লাইট যাত্রা করে।
-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ