সম্প্রতি বিখ্যাত দায়ী আল্লামা মুফতি তাকি উসমানির তাবলিগ জামাত বিষয়ে দেয়া বক্তব্যের একটি ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। ফেসবুক টুইটার ও হোয়াটস অ্যাপে ছড়িয়ে পড়েছে ওই ভিডিও। এতে মুফতি তাকি উসমানি তাবলিগ জামাত নিয়ে নিজের অভিজ্ঞতা ও জামাতটির সঙ্গে সংশ্লিষ্ট দায়ীদের উদ্দেশ্য কিছু পরামর্শ দিয়েচেন। ভাইরাল হওয়া বক্তব্যটি তিনি সম্প্রতি পাকিস্তানের একটি মাহফিলে দিয়েছেন বলে জানা গেছে। উর্দু থেকে বক্তব্যটি অনুবাদ করেছেন আওর ইসলামে'র দেওবন্দ প্রতিনিধি হাওলাদার জহিরুল ইসলাম
আল্লামা তাকি উসমানি বলেন, সবকিছু বাদ দিয়ে একক মতাদর্শ অবলম্বন করা না দ্বীনের দাবি, না তাবলিগের মহান মনীষীদের কারো শিক্ষা৷ তাদের কেউই এমন তালিম দেননি৷ বরং এর বিপরীত বক্তব্যই আমি শুনেছি৷
কিন্তু ইদানিং দেখা যাচ্ছে লেখাপড়া ছাড়া চিন্তা-ভাবনা না করে অনেকে জিম্মাদার হয়ে যাচ্ছেন, তারা না আবার দুনিয়াবাসীকে গোমারাহ করে দেন!
আল্লাহর ওয়াস্তে বিষয়টা ভালোভাবে বুঝুন৷ আর কেউ এখলাসের সাথে সংশোধন চাইলে, ভুল ধরিয়ে দিলে তাকে নিজের দুশমন ভাববেন না৷ তাকে নিজের বিরোধী মনে করবেন না৷
আমি পূর্ব থেকেই বলে আসছি, আলহামদুলিল্লাহ! এই (তাবলিগ) জামাতের মাধ্যমে উম্মতের যতোটা ফায়দা হয়েছে তা অন্য কোন জামাতের মাধ্যমে হয়নি৷ এটা হযরত ইলিয়াস রহ. এর অন্তরের আগুন৷ যার নূর-আভা পুরো দুনিয়াতে ছড়িয়ে পড়েছে৷
কিন্তু এর উদ্দেশ্য কি এটা যে তাবলিগ জামাতের সকল ব্যক্তি মাসুম আনিল খতা-ভুলের উর্ধ্বে? তাদের দ্বারা কোন ভুল হতেই পারে না! এবং তাদের ভুল ত্রুটিগুলো সংশোধনও করে দেয়া যাবে না! আর যখন কেউ কোনো ভুল ধরিয়ে দেয়া হয় তখন সে তাবলিগ-বিরোধী হয়ে যায়? আল্লাহর ওয়াস্তে এমন ধ্যান-ধারণা পরিত্যাগ করুন৷ এমন মতাদর্শ আপনাদের এক ভিন্ন ফেরকায় রুপান্তরিত করবে এবং উম্মতে মুসলিমাহ থেকে বিচ্ছিন্ন করে দেবে৷
পড়ুন মুসা আল হাফিজের লেখা: কওমি মাদরাসা; দার্শনিক ভিত্তি ও অবদান
আর বিশেষত যারা উলামায়ে কেরাম রয়েছেন তাদের উচিত এমন চিন্তাচেতনা-মতাদর্শের মুলোৎপাটন করে সকলকে মধ্য পন্থায় নিয়ে আসার চেষ্টা করা৷
হজরত মাওলানা ইলিয়াস রহ. যখন আমার সম্মানিত পিতা মুফতি শফি রহ.-এর কাছে বাইয়াত গ্রহণ করতে আসলেন তখন তিনি অঝোরে কেঁদে ফà