শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

SIBL-Logoআওয়ার ইসলাম: সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) এর দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ১৩-১৪ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর ডা. মো. রেজাউল হক (অব.) প্রধান অতিথি থেকে সম্মেলেনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সম্মানিত ভাইস চেয়ারম্যান মো. সাঈদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এহসানুল আজিজ।

ব্যাংকের চেয়ারম্যান তাঁর মূল্যবান বক্তব্যে ব্যাংকের লাভজনকতা ও ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে যথাযথ ও সময়োপযোগী ব্যবসায়িক কৌশল প্রণয়ণের পরামর্শ প্রদান করেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) উল্লেখ করেন যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।

২০১৭ সালেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, উর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং দেশব্যাপী বিস্তৃত ১২৫টি শাখার ব্যবস্থাপকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ