বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

‘আদালত প্রাঙ্গণে দেবী নয় কুরআনের প্রতিকৃতি চান বিশেষজ্ঞরা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

suprim_cort_vaskarja

আতাউর রহমান খসরু : সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন গ্রিক পুরাণের দেবী থেমিস। এক হাতে দাঁড়িপাল্লা অন্য হাতে খোলা তলোয়ার। চোখ বাঁধা তাই তিনি পক্ষপাত মুক্ত। এ দৃশ্যটি পশ্চিমা কোনো দেশের জন্য হয়তো শোভন। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক মুসলমান বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারছেন না। মূর্তি এবং গ্রিক দেবীর মূর্তি দুটিতেই রয়েছে তাদের জোর আপত্তি। ইতিমধ্যে সরব প্রতিবাদ জানিয়েছে দেশপ্রেমিক সাধারণ মানুষ, জ্ঞানী বুদ্ধিজীবী ও ইসলামি রাজনৈতিক দলগুলো।

ইসলামি বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে মূর্তির সংস্কৃতির মৌলিক বিরোধ রয়েছে। মূর্তি মানুষকে একত্ববাদের বিশ্বাস থেকে দূরে ঠেলে দেয়। পৃথিবীতে খোদার প্রতিরূপের ধারণা তৈরি করে। ইসলামি দলগুলো মূর্তি স্থাপনের বিরোধিতা করছে কেনো? এমন প্রশ্নের উত্তরে খেলাফত মজলিস বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলামকে বলেন, ‘রাসুলুল্লাহ সা. জীবনের প্রথম দিন থেকে মূর্তির বিরোধিতা করেছেন। কারণ মূর্তি মানুষকে আল্লাহ বিমুখ করে এবং তাদের মনে আল্লাহর প্রতিরূপের ধারণা তৈরি করে। যেমন, আল্লাহ নিজেকে ন্যায়বিচারকারী বলেছেন। এখন যদি আমরা দেবী থেমিসের মূর্তি স্থাপন করি তার অর্থ হবে, হয়তো সে আল্লাহর বিকল্প হিসেবে ন্যায়বিচারের প্রতীক অথবা সে পৃথিবীতে ন্যায়বিচারের ক্ষেত্রে আল্লাহর প্রতিরূপ। দুটি বিশ্বাসই ঈমানবিধ্বংসী। ঈমান ও ইসলামের স্বার্থেই ইসলামি দলগুলো মূর্তি স্থাপনের বিরোধিতা করছে।’

mahfuz

তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘আমেরিকার সুপ্রিম কোর্টের প্রধান ফটকে হযরত মুহাম্মদ সা. সর্বশ্রেষ্ঠ আইন প্রনেতা’ লেখা রয়েছে। জাপানের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে পবিত্র কুরআনের আয়াত (বৃষ্টিপাত সংক্রান্ত) উল্লেখ রয়েছে। তাহলে ৯৫ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সুপ্রিম কোর্টের সামনে কেন মূর্তি থাকবে! এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

দেবী মূর্তি স্থাপিত হওয়ায় এ দেশের সাধারণ মুসলমান তাদের ঈমান ও ইসলামের সুরক্ষা চিন্তায় বিচলিত। তারা মনে করে, দেশের সর্বোচ্চ আদালতের সামনে দেবী মূর্তি স্থাপন করে কোনো মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে ইসলাম ও মুসলমানের প্রতি অশনি সংকেত প্রদান করতে চাচ্ছে। দেশের শীর্ষ স্থানীয় à¦