বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

মরক্কোয় বোরকা নিষিদ্ধের খবর কোথায় পেল মিডিয়া?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

morocco_burka

রোকন রাইয়ান

আফ্রিকার দেশ মরক্কোয় বোরকা ও নেকাব নিষিদ্ধের খবর গত দুইদিন থেকে পাওয়া যাচ্ছে দেশীয় মিডিয়ায়। সেখানে বলা হচ্ছে দেশটিতে বোরকার বিক্রি ও উৎপাদন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের সূত্রেই খবরটি প্রকাশ করেছেন সব মিডিয়া। তবে এখানে কিঞ্চিৎ ফাঁকিবাজি করা হয়েছে।

মূল নিউজটি গত ৯ জানুয়ারিই চোখে পড়েছিল একটি উর্দু দৈনিকে। খুব গুরুত্বপূর্ণ মনে না হওয়ায় অনুবাদ করা হয়নি। তবে এখনকার পরিস্থিতি আগে জানা থাকলে ওটা আগেভাগেই বড় করে প্রচার করতাম হয়তো। যেভাবে একাংশ কেটে নিউজটা প্রচার হচ্ছে তাতে মনে হবে বোরকা কোনো পোশাক না অন্য দেশেও এটা ব্যান করা উচিত।

মূল খবরটি হলো, মরক্কো নিরাপত্তাজনিত কারণে পুরো মুখ ঢাকে এমন বোরকা নেকাব নিষিদ্ধ করেছে। বোরকা বা নেকাব নিষিদ্ধ করেনি। কিন্তু বাংলাদেশি মিডিয়াগুলোতে মুখ ঢাকে এই শব্দটা ফেলে পুরো বোরকা নিষিদ্ধের খবর প্রচার করছেন। যা মূলত হলুদ সাংবাদিকতার মধ্যেই পড়ে।

মধ্যপ্রাচ্য ভিত্তিক জনপ্রিয় পত্রিকা আল জাজিরা’র রিপোর্টটি দেখলেই বিষয়টি ক্লিয়ার হয়ে যায়। আন্তর্জাতিক অন্যান্য জনপ্রিয় পত্রিকাও বিষয়টি এভাবেই রিপোর্ট করেছে। এর মধ্যে জার্মানির ডয়েচেভেলেও রয়েছে।

aljazira2

আল জাজিরা নিউজটির শিরোনাম করেছে, ‘পুরো মুখ ঢাকে এমন বস্তু নিষিদ্ধ মরক্কোয়’। এখানে নারীরা পুরো মুখ বোরকায় ঢাকবেন না কাপড়ে তা নির্দিষ্ট করা হয়নি। বলা হয়েছে এখানে মুখ ঢেকে চলাফেরা করা যাবে না।

আল জাজিরা প্রতিবেদনের শুরুটা করেছে এভাবে,  Morocco has banned the production and sale of full-face veils apparently for security reasons, according to local media reports.dw

একইভাবে জার্মানির প্রসিদ্ধ পত্রিকা ডয়েচে ভেলে নিউজ করেছে, যার শিরোনাম করা হয়েছে পুরো মুখ ঢাকে এমন বস্তু নিষিদ্ধ।

প্রসিদ্ধ গল্ফ নিউজও বলেছে পুরো মুখ ঢাকা নেকাব বা বোরকা নিষিদ্ধ। লিংক

এখান থেকে বিবিসি পুরোই পাল্টে গেল। লিংক । তারা লেখল, বোরকা নিষিদ্ধ করেছে মরক্কো। মুছে দেয়া হলো, পুরো মুখ শব্দটা।

পুরো নিউজের আর কোথাও ওটা বলা হলো না। বরং পুরো বডির বোরকা নিষিদ্ধ কথাটাও উল্লেখ করা হলো।

একইভাবে নিইউয়র্ক টাইমস à¦